এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট গৌরব পুনরুদ্ধার কঠিন, বলছেন খোদ গেইল

নয়াদিল্লি: সাত বা আটের দশকে টেস্ট ক্রিকেটে যেরকম দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাত ওয়েস্ট ইন্ডিজ, সেই গৌরব পুনরুদ্ধার করা খুব কঠিন বলে মনে করছেন ক্রিস গেইল। তিনি বলেছেন, ‘আধুনিক ক্রিকেটের কাঠামো এমন হয়ে গিয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অতীতের গৌরব ফিরে পাওয়া খুব কঠিন। সংক্ষিপ্ত ওভারের খেলা শুরু হওয়ার পর থেকে তরুণরা সেই ফর্ম্যাটের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। টেস্টে সাফল্য পাওয়ার জন্য অনেক বেশি মনঃসংযোগ দরকার। ধারাবাহিকতা অর্জন করতে গেলে সংযম দরকার।’ গত কয়েক বছরে টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ সাফল্য পেয়েছে। দু বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন গেইলরা। কিন্তু টেস্টে ক্যারিবিয়ানদের পারফরম্যান্স মোটেই ভাল নয়। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে ৭,২১৪ রান করেছেন গেইল। তাঁর দুটি ট্রিপল সেঞ্চুরি আছে। টি-২০ ফর্ম্যাটেও যথেষ্ট সফল গেইল। কিন্তু তিনি টেস্টের সাফল্যকেই বেশি গুরুত্ব দেন। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন গেইল। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘টি-২০ ক্রিকেটে আমাদের সাফল্যের কারণ হল, কম সময়ের খেলায় আক্রমণ করতে সুবিধা হয়। কিন্তু টেস্টে এটা সম্ভব নয়। টেস্টে অনেক ধৈর্য ধরে খেলতে হয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আগামী প্রজন্মের ক্রিকেটারদের টি-২০ ফর্ম্যাটের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ, সব পেশাদার ক্রিকেটারই ভাল কেরিয়ার চায়। বাস্তবটা মেনে নিতে হবে। এখন বিশ্বের বিভিন্ন দেশে অনেক টি-২০ লিগ হচ্ছে। ব্র্যাড হগকে দেখেই বোঝা যায়, ফিট থাকলে ৪০ বছর পেরিয়ে যাওয়ার পরেও টি-২০ খেলা যায়। সেই কারণেই টি-২০ জনপ্রিয় হচ্ছে।’ গেইলের মতে, ক্যারিবিয়ান ক্রিকেটের হাল ফেরাতে হলে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডকর্তাদেরও দায়িত্ব নিতে হবে। সব ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। তাই ড্যারেন ব্র্যাভোর সঙ্গে বোর্ডকর্তাদের যে সমস্যা হয়েছে, সেই ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav On Dhoni: আইপিএল থেকে ধোনির অবসর নেওয়া উচিত? প্রশ্ন শুনে সৌরভ বললেন...
আইপিএল থেকে ধোনির অবসর নেওয়া উচিত? প্রশ্ন শুনে সৌরভ বললেন...
IPL 2026: আইপিএলের মাঝেই নেতৃত্ব হারাবেন রাহানে? অধিনায়কের অগ্নিপরীক্ষা! কেকেআরের গোপন কৌশল ফাঁস
আইপিএলের মাঝেই নেতৃত্ব হারাবেন রাহানে? অধিনায়কের অগ্নিপরীক্ষা! কেকেআরের গোপন কৌশল ফাঁস
Indian Cricket: কালো ছেলের জন্য কালো কেক! বর্ণবৈষম্যের শিকার ভারতীয় ক্রিকেটার! আইপিএল শুরুর আগে তোলপাড়
কালো ছেলের জন্য কালো কেক! বর্ণবৈষম্যের শিকার ভারতীয় ক্রিকেটার! আইপিএল শুরুর আগে তোলপাড়
Shane Warne: শেন দ্য মাস্টারমাইন্ড! ওয়ার্নের মৃত্যুর পরও ৪৬০ কোটি টাকা পাবেন অজি কিংবদন্তির পরিবার
শেন দ্য মাস্টারমাইন্ড! ওয়ার্নের মৃত্যুর পরও ৪৬০ কোটি টাকা পাবেন অজি কিংবদন্তির পরিবার

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
LPG Booking : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
Embed widget