এক্সপ্লোর

খিদেয় বাড়ির সামনে জ্ঞান হারালেন ভিন রাজ্যের শ্রমিক, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শামি

ভারতীয় দলে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালকে একটি ভিডিও চ্যাটে গোটা ঘটনাটা জানান শামি৷

কলকাতা: করোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে গিয়ে আটকে পরেছেন ভিন রাজ্যের শ্রমিকেরা। তাঁদের কারও স্থান হয়েছে সরকারি করোনা সেন্টারে। কেউ আবার পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন মাইলের পর মাইল। খাবার ও জলও জোটেনি হয়তো গোটা রাস্তায়৷ এমনই এক পরিযায়ী শ্রমিক খিদের জ্বালায় জ্ঞান হারালেন উত্তরপ্রদেশের আমরোহায়। একেবারে মহম্মদ শামির বাড়ির সামনে। সিসিটিভি-তে সেই দৃশ্য দেখে বাড়ি থেকে বেরিয়ে এলেন জাতীয় দলের পেসার। তারপর সেই শ্রমিককে খাবার দিলেন। জানা গিয়েছে, ওই পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে পায়ে হেঁটে বিহার যাচ্ছিলেন৷ লখনউ হয়ে বিহারের পথে রওনা হয়েছিলেন৷ ভারতীয় দলে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালকে একটি ভিডিও চ্যাটে গোটা ঘটনাটা জানান শামি৷ তাঁর বাড়ি থেকে হাইওয়ে খুব বেশি দূরে না হওয়ায়, প্রতিদিনই শামি দেখতে পান অসংখ্য শ্রমিক হাইওয়ে ধরে হাঁটছেন৷ গন্তব্যে পৌঁছনো প্রায় অসম্ভব জেনেও পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকরা৷ চাহালকে শামি বলেছেন, “রাজস্থান থেকে সেই শ্রমিক আসছিলেন। ফিরবেন বিহারে। যা লখনউ থেকেও অনেক দূরে। হাতে কোনও টাকা ছিল না। ঘরের সিসিটিভি ক্যামেরায় দেখলাম যে, তিনি খিদেয় অজ্ঞান হয়ে পড়েছেন আমার বাড়ির দরজার সামনে। আমি খাবার দিলাম। যতটা সম্ভব সাহায্য করলাম।” শামি যোগ করেছেন, “এখানে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁরা এই পরিস্থিতিতে খুব অসুবিধায় পড়েছেন। হাইওয়ে আমার বাড়ির কাছেই। দেখতে পাচ্ছি, লোকজন খুব কষ্টে রয়েছেন। সাহায্য করছি যতটা পারি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
Argentina vs Spain: এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget