এক্সপ্লোর

কোহলির সঙ্গে সাব্বিরের তুলনায় ট্যুইটারে ঠাট্টার রোল

কলকাতা:  চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দুরন্ত হাফসেঞ্চুরি করেছেন সাব্বির রহমান। নাথন লিওনের ঘূর্নিতে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে পড়ার পর মুশফিকর রহমানের সঙ্গে জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন সাব্বির। ষষ্ঠ উইকেটে ১০৫ রান যোগ করেন মুশফিকর ও সাব্বির। বাংলাদেশের দুই ব্যাটসম্যান দু ধরনের ব্যাটিং করেন। মুশফিকর ছিলেন অ্যাঙ্করের ভূমিকায়। অন্যদিকে সাব্বির সহজাত ভঙ্গিতে মারমুখী ব্যাটিং করেন। বেশ কিছু চিত্তাকর্ষক শট দেখা গিয়েছে তাঁর ব্যাটে। ৬২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। মুশফিকরের অর্ধশতরান আসে ১২৪ বল খেলে। দিনের শেষে সাব্বির সম্পর্কে একটি তাত্পর্যপূর্ণ মন্তব্য করেন লিওন। তিনি বলেন, সাব্বির দুর্দান্ত প্লেয়ার। ও বিরাট কোহলির কথা আমাকে মনে করিয়ে দিয়েছে। অসি স্পিনারের এই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে ২৫ বছরের সাব্বির বলেন, আমি বিরাট কোহলির মতো ব্যাটসম্যান হতে উঠতে পারি। সবকিছুই সম্ভব। কিন্তু অন্য কারুর সঙ্গে তুলনার পরিবর্তে দলের জন্য অবদান রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাব্বিরের এই মন্তব্য নিয়ে ট্যুইটারে হালকা হাসি ঠাট্টায় মেতেছেন কেউ কেউ। আবার কেউ কেউ সাব্বিরকে পরামর্শও দিয়েছেন। একজনের মন্তব্য, ‘বড় স্বপ্ন দেখাটা খুবই প্রশংসার ব্যাপার। কিন্তু অনুগ্রহ করে এভাবে খুল্লামখুল্লা তা ঘোষণা করবেন না।কোহলি হওয়ার চেষ্টার থেকে ‘সাব্বির’ হওয়ার চেষ্টাটাই করুন’। আর একজনের ট্যুইট- ‘ভাই, ফটোশপে হওয়া সম্ভব...!!’ অন্য এক ইউজারের কটাক্ষ, ‘ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে সাব্বির’। < একজনের পরামর্শ, ‘বিরাট কোহলি সেরা, কারণ তিনি সেরা হতে চেয়েছিলেন, তিনি অন্য কারুর মতো হতে চাননি’। একজন লিখেছেন, ‘মাথা কাজ না করা...বোধহয় স্মিথের কাজ কাছ থেকে শিখেছে’। অন্য একজনের ট্যুইট, ‘বক বক করার থেকে তাঁর মতো ধারাবাহিক পারফর্ম করলে সবকিছু সম্ভব’। আর একজন লিখেছেন, ‘আমার মনে হয় না যে কোহলি, ধোনি বা ডিভিলিয়ার্সের মতো সফল হওয়ার খিদে আপনার রয়েছে। তাঁরা আপনার থেকে সম্পূর্ণ আলাদা’।  

সেরা শিরোনাম

Jay Shah: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
Syed Mushtaq Ali T20: হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
Indian Football Team: ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের
ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের
Suryakumar Yadav: উপেক্ষার জবাব একের পর এক ভয়ঙ্কর ইনিংসে! কলকাতায় ২৯ বলে ৮২ রানের প্রলয় সূর্যকুমারের
উপেক্ষার জবাব একের পর এক ভয়ঙ্কর ইনিংসে! কলকাতায় ২৯ বলে ৮২ রানের প্রলয় সূর্যকুমারের

ভিডিও

Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget