এক্সপ্লোর

Uber Cup Final: সিন্ধুর দুরন্ত পারফরম্যান্স, উবের কাপের কোয়ার্টার ফাইনালে ভারত

Uber Cup and Thomas Cup 2022: দুর্দান্ত ফর্মে ভারতের পুরুষ ও মহিলা শাটলাররা। উবের কাপ ও টমাস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। দুরন্ত ফর্মে পিভি সিন্ধু, এইচ এস প্রণয়রা।

ব্যাঙ্কক: গ্রুপ ডি-র ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA) ৪-১ ফলে উড়িয়ে দিয়ে উবের কাপের (UBER Cup 2022) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত (India)। এর আগে কানাডাকেও (Canada) ৪-১ ফলে উড়িয়ে দেন পিভি সিন্ধুরা (PV Sindhu)। পরপর দু’টি টাই জিতে নিয়ে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকা নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। কাল গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার (Korea) মুখোমুখি হচ্ছে ভারত।

দুরন্ত ফর্মে পিভি সিন্ধু

চলতি উবের কাপে অসাধারণ ফর্মে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও তাঁকে বিধ্বংসী মেজাজে দেখা যায়। প্রথম সিঙ্গলসে তিনি জেনি গাইকে স্ট্রেট গেমে হারিয়ে দেন। সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১০, ২১-১১। এরপর ডাবলসে ফ্রান্সেস্কা করবেট-অ্যালিসন লি জুটিকে সহজেই হারিয়ে দেন তানিশা ক্রাস্তো-তৃষা জলি। ভারতীয় জুটির পক্ষে খেলার ফল ২১-১৯, ২১-১০। দ্বিতীয় সিঙ্গলসে সহজ জয় পেয়ে ভারতকে টাই জেতান আকর্ষী কাশ্যপ। তিনি স্ট্রেট গেমে হারিয়ে দেন এস্থার শি-কে। আকর্ষীর পক্ষে খেলার ফল ২১-১৮, ২১-১১।

৩-০ এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ডাবলসে হেরে যায় ভারত। সিমরন সিংঘী-রিতিকা ঠাকেরকে হারিয়ে দেন লরেন ল্যাম-কোডি ট্যাং লি। মার্কিন জুটির পক্ষে খেলার ফল ২১-১২, ১৭-২১, ২১-১৩। শেষ ম্যাচে অবশ্য ফের জয় পায় ভারত। নাতালি চি-কে সহজেই হারিয়ে দেন অস্মিতা চালিহা। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৮, ২১-১৩।

এর আগে উবের কাপে দু’বার ব্রোঞ্জ পেয়েছে ভারত। এবার সিন্ধুরা যেরকম ফর্মে আছেন, তাতে পদক জয়ের আশা উজ্জ্বল।

টমাস কাপ ২০২২

মহিলাদের পাশাপাশি ভারতের পুরুষ শাটলাররাও দুর্দান্ত ফর্মে। টমাস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। গতকাল গ্রুপ সি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৫-০ উড়িয়ে দিয়েছে ভারত।

গতকাল প্রথম সিঙ্গলসে পিছিয়ে পড়েও, দুর্দান্ত লড়াই করে ব্রায়ান ইয়াংকে হারিয়ে দেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার কিদম্বী শ্রীকান্ত। তাঁর পক্ষে খেলার ফল ২০-২২, ২১-১১, ২১-১৫। এরপর ডাবলসে জেসন অ্যান্টনি হো-শিউ ও কেভিন লি-কে হারিয়ে দেন চিরাগ শেট্টি-সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি। ভারতীয় জুটির পক্ষে খেলার ফল ২১-১২, ২১-১১। দ্বিতীয় সিঙ্গলসে বি আর স্যানকির্থকে ২১-১৫, ২১-১২ ফলে হারিয়ে দেন এইচ এস প্রণয়। দ্বিতীয় ডাবলসে অ্যাডাম ডং-ইয়াকুরা নিলকে ২১-১৫, ২১-১১ ফলে হারিয়ে দেন কৃষ্ণ প্রসাদ-বিষ্ণুবর্ধন গৌড় পাঞ্জালা। তৃতীয় সিঙ্গলসে ভিক্টর লাইকে ২১-১৩, ২০-২২, ২১-১৪ ফলে হারিয়ে দেন প্রিয়াংশু রাজাওয়াত।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget