এক্সপ্লোর

UEFA Champions League Draw: প্রাক্তন দলের মুখোমুখি হবেন একাধিক তারকা, নির্ধারিত হল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপগুলি

UEFA Champion League: সেপ্টেম্বরের ৬ ও ৭ তারিখে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শুরু হবে। নভেম্বরের ১ ও ২ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্য়াচগুলি অনুষ্ঠিত হবে।

ইস্তানবুল: বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ইস্তাবুলে এ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপগুলি নির্ধারিত হয়ে গেল। প্রতিবারের ন্যায় এ বারেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে (UEFA Champions League Group Stage Draw) বেশ কিছু হেভিওয়েট লড়াই চোখে পড়বে। এই গ্রুপ বাছাইয়ে বেশ নজর কেড়েছে একগুচ্ছ তারকার তাদের প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠের সম্ভাবনা। রবার্ট লেওয়ানডস্কি, আরলিং হালান্ডরা এ বারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই তাঁদের প্রাক্তন দলের মুখোমুখি হবেন।

'গ্রুপ অফ ডেথ'

এ বারের গ্রুপগুলির মধ্যে 'গ্রুপ অফ ডেথ' বা সবচেয়ে শক্তিশালী গ্রুপ মনে করা হচ্ছে গ্রুপ 'সি'-কে। এই গ্রুপে একই সঙ্গে গত বারের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পাশাপাশি রয়েছে লা লিগা ও সিরি এ-র গতবারের দুই রানার্স আপ দল, যথাক্রমে বার্সেলোনা ও ইন্টার মিলান। বায়ার্ন ও বার্সা এক গ্রুপে পড়ায় সদ্য বাভেরিয়া থেকে কাতালান ক্লাবে যোগ দেওয়া লেওয়ানডস্কিকে বার্য়ানের বিরুদ্ধেই মাঠে নামতে হবে। এই গ্রুপের চতুর্থ দল ভিক্টোরিয়া প্লেজেন। 

এছাড়া বায়ার্নের চরম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডও তাদের প্রাক্তন তারকা স্ট্রাইকার হালান্ডকে স্বাগত জানাবে। হালান্ডও লেওয়ানডস্কির মতোই এ মরসুমে দলবদল করেছেন। তিনি ডর্টমুন্ড ছেড়ে যোগ দিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটিতে। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলই রয়েছে গ্রুপ 'জি'-তে। অ্যাঞ্জেল ডি মারিয়া, অলিভিয়ের জিরুরাও ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নিজেদের প্রাক্তন দলের মুখোমুখি হবেন।

 

সহজ গ্রুপে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপ তুলনামূলক সহজ। তারা গ্রুপ 'এফ'-এ লাইপজিং, শাখতার ও সেল্টিকের সঙ্গে রয়েছেন। রানার্স আপ লিভারপুলের গ্রুপ তুলনামূলক কঠিন। তারা গ্রুপ 'এ'-তে নাপোলি, আয়াক্স ও রেঞ্জার্সের সঙ্গে রয়েছে। সেপ্টেম্বরের ৬ ও ৭ তারিখে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শুরু হবে। এ বারে মাঝ মরসুমেই বিশ্বকাপের আসর বসছে। তাই সবদলই নয় সপ্তাহের মধ্যেই নিজেদের ছয়টি গ্রুপ পর্বের ম্য়াচ খেলবে। নভেম্বরের ১ ও ২ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্য়াচগুলি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: উয়েফার বিচারে সেরা কোচ হলেন আনসেলোত্তি, সেরা ফুটবলারের পুরস্কার উঠল কার হাতে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget