এক্সপ্লোর

Lionel Messi: পিএসজি-র হয়ে প্রথম গোল মেসির

মেসি, নেমার, এমবাপে সমৃদ্ধ পিএসজি চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে মেসিরাই এখন গ্রুপ এ-র শীর্ষে।

প্যারিস: নতুন ক্লাব পিএসজি-র হয়ে প্রথম তিনটি ম্যাচে গোল না পেলেও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে গোল পেলেন লিওনেল মেসি। ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়ে দিল পিএসজি।

এই ম্যাচের আট মিনিটে প্রথম গোল করে পিএসজি-কে এগিয়ে দেন ইদ্রিসা গাই। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ান মেসি। ম্যান সিটি গোল শোধ করার একাধিক সুযোগ পেয়েছিল, কিন্তু বার্নার্ডো সিলভা, রাহিম স্টার্লিংরা সহজ সুযোগ নষ্ট করেন। ফলে সহজ জয় পায় পিএসজি।

মেসি, নেমার, এমবাপে সমৃদ্ধ পিএসজি চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে মেসিরাই এখন গ্রুপ এ-র শীর্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে অপ্রত্যাশিতভাবে মলডোভার ক্লাব শেরিফের কাছে ১-২ গোলে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটে প্রথম গোল করে শেরিফকে এগিয়ে দেন জাসুরবেক ইয়াখশিবোয়েভ। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম বেনজেমা। তবে ৮৯ মিনিটে শেরিফের হয়ে দ্বিতীয় গোল করে জয় এনে দেন সেবাস্তিয়েন থিল।

অন্য ম্যাচে এফ সি পোর্তোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোল মহম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর। একটি গোল সাদিও মানের। পোর্তোর হয়ে একটি গোল করেন মেহদি তারেমি। গ্রুপ বি-র প্রথম দু’টি ম্যাচই জিতে ৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে লিভারপুলই।

অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-২ গোলে হেরে গেল এসি মিলান। ২০ মিনিটে মিলানকে এগিয়ে দেন রাফায়েল লিয়াও। কিন্তু ২৯ মিনিটে ফ্রাঙ্ক কেসি লাল কার্ড দেখায় চাপে পড়ে যায় মিলান। তবে তারপরেও লড়াই চালিয়ে যাচ্ছিল ইতালির দলটি। কিন্তু ৮৪ মিনিটে সমতা ফেরান আঁতোয়া গ্রিজম্যান। এরপর সংযোজিত সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন লুই সুয়ারেজ।

স্পোর্টিং লিসবনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ৩৭ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ডনিয়েল ম্যালেন।

আর বি লিপজিগকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ক্লাব ব্রাগে। পঞ্চম মিনিটেই লিপজিগকে এগিয়ে দেন ক্রিস্টোফার কুনকুনকু। ২২ মিনিটে সমতা ফেরান হান্স ভ্যানাকেন। এরপর ৪১ মিনিটে জয়সূচক গোল করেন ম্যাটস রিটস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget