এক্সপ্লোর

UEFA EURO 2020: ৭ বছর পর বড় টুর্নামেন্টে নেমেই শেষ ষোলোয় নেদারল্যান্ডস

ইয়োহান ক্রুয়েফের নামাঙ্কিত স্টেডিয়ামে যেন ক্রুয়েফের সময়কার ডাচ ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার ইঙ্গিত দিল নেদারল্যান্ডস।

আমস্টারডার্ম: ইয়োহান ক্রুয়েফের নামাঙ্কিত স্টেডিয়ামে যেন ক্রুয়েফের সময়কার ডাচ ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার ইঙ্গিত দিল নেদারল্যান্ডস। ইউরো কাপের ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়ে দিল অস্ট্রিয়াকে। পরপর দু'ম্যাচ জিতে গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছে গেলেন মেমফিস দেপাইরা। এক ম্যাচ বাকি থাকতেই।

দেশের ফুটবলের টালমাটাল অবস্থার মধ্যে ২০১৬ সালের ইউরো কাপ ও ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্য়র্থ হয়েছিল নেদারল্যান্ডস। তাই মাঠে কমলা ঝড় দেখা যায়নি। কমলা রংয়ের জার্সি পরে একসঙ্গে আক্রমণ ও রক্ষণে ওঠানামা করে বলে নেদারল্যান্ডসের ফুটবল দলকে কমলা ঝড় বলা হয়। বৃহস্পতিবার ঘরের মাঠে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারালেন ডাচরা। সাত বছর পর আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট খেলতে নেমে পরপর দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছে গেল নেদারল্যান্ডস।

কিক অফের ৯ মিনিটের মাথায় নেদারল্য়ান্ডসের ফুটবলার দেনজেল দামফ্রিজ়কে নিজেদের বক্সের মধ্যে ফাউল করেন অস্ট্রিয়ার অধিনায়ক দাভিদ আলাবা। তাঁদের বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। তেকাঠির বাঁ দিকের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন মেমফিস দেপাই। সঠিক দিকে লাফালেও বলের নাগাল পাননি অস্ট্রিয়ার গোলরক্ষক বাখম্যান। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করেন অস্ট্রিয়ার ফুটবলাররা। গোল শোধ করার জন্য মরিয়া ছিলেন তাঁরা। নেদারল্যান্ডসের বুদ্ধিদীপ্ত কোচ ফ্রাঙ্ক দে বোয়েরের নির্দেশে খেলার গতি কমিয়ে দেন ডাচরা। নিজেদের পায়ে যথাসম্ভব বলের দখল রেখে প্রতিপক্ষ শিবিরের ছন্দে ধাক্কা দিতে চেয়েছিলেন দে বোয়ের। ৬৪ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন দে বোয়ের। দালি ব্লিন্দ, ভান আনহোল্ট এবং ওয়েগহোর্স্টের পরিবর্তে আকে, মালেন ও উইন্দালকে নামান তিনি। তার তিন মিনিটের মাথায়, অর্থাৎ ম্যাচের ৬৭ মিনিটে ২-০ করেন দামফ্রিজ়। খেলার ভাগ্য ওখানেই কিছুটা নির্ধারিত হয়ে যায়।

শেষের দিকে পরপর কয়েকটি আক্রমণ তুলে আনলেও ব্যবধান কমাতে পারেনি অস্ট্রিয়া। এক ম্যাচ বাকি থাকতেই ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল নেদারল্যান্ডস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ZIM Vs IND Live: জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
Spain vs Argentina: স্পেন-আর্জেন্তিনার বিতর্কিত ফাইনাল শেষ হতে না হতেই ফের একবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা
স্পেন-আর্জেন্তিনার বিতর্কিত ফাইনাল শেষ হতে না হতেই ফের একবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা
Argentina vs Spain: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয় আর্জেন্তিনাকে? মেসি-ঘনিষ্ঠ ফুটবলারের বাবা যা বললেন...
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয় আর্জেন্তিনাকে? মেসি-ঘনিষ্ঠ ফুটবলারের বাবা যা বললেন...
Argentina vs Spain: ১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget