এক্সপ্লোর

UEFA EURO Qualifiers: ব়্যাঙ্কিংয়ে ৭১ ধাপ পিছিয়ে থাকা আর্মেনিয়ার বিরুদ্ধে ৪-২ পরাজিত ওয়েলশ

Wales vs Armenia: লুকাস জেলারায়ন ও গ্রান্ট লিওন-রানোস আর্মেনিয়ার হয়ে দু'টো করে গোল করেন।

কার্ডিফ: উয়েফা ইউরোর যোগ্যতা অর্জনপর্বে (UEFA EURO Qualifiers) ওয়েলশ (Wales) বড় ধাক্কা খেল। আর্মেনিয়ার বিরুদ্ধে (Wales vs Armenia) ২-৪ স্কোরলাইনে পরাজিত হলেন হ্যারি উইলসনরা। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৭১ ধাপ পিছিয়ে থাকা আর্মেনিয়ার বিরুদ্ধে এই হারে স্বাভাবিকভাবেই বিস্মিত ওয়েলশ অনুরাগীরা।

আর্মেনিয়ার বিস্ময় জয়

এদিন ম্যাচে কিন্তু ওয়েলশে প্রথমে গোল করেন। ড্যানিয়েল জেমসের গোলে ম্যাচে প্রথমবার লিড পায় ওয়েলশ। তবে আর্মেনিয়া অধিনায়ক লুকাস জেলারায়ন গোল হজম করার নয় মিনিট পরেই দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় গ্রান্ট লিওন-রানোস আর্মেনিয়াকে প্রথমবার ম্যাচে লিড এনে দেন। প্রথমার্ধ ২-১ লিড নিয়েই শেষ করে আর্মেনিয়া। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় ফের একবার গোল করেন গ্রান্ট। ৩-১ এগিয়ে যায় আর্মেনিয়া। এমন পরিস্থিতিতে ৭২ মিনিটের মাথায় ওয়েলশের হয়ে ব্যবধান কমান হ্যারি উইলসন।

৩-২ স্কোরলাইন হওয়ার পর ওয়েলশের ম্য়াচে ফেরার আশা জেগেছিল বটে। তবে সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিট পরেই লুকাস ম্যাচে নিজের দ্বিতীয় ও আর্মেনিয়ার হয়ে চতুর্থ গোলটি করেন। ম্যাচে ফেরার আশায় মরিয়া হয়ে ঝাঁপানো ওয়েলশের চাপ আরও বাড়ে। আর্মেনিয়ার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর লাল কার্ড দেখেন ওয়েলশ তারকা কিফার মুর। ম্যাচে আর ফিরতে পারেনি ওয়েলশ। শেষমেশ ৪-২ পরাজিত হতে হয় তাঁদের।

আর্মেনিয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখায় মোর সোমবার তুরস্কের বিরুদ্ধে খেলতে পারবেন না। ওয়েলশ এই ম্যাচে হারের পর তুরস্কের বিরুদ্ধেই জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর হবে। নিজেদের প্রথম দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও লাটভিয়ার বিরুদ্ধে চার পয়েন্ট পেয়েছিল ওয়েলশ। আপাতত গ্রুপ ডি-তে তৃতীয় স্থানে রয়েছে ওয়েলশ। ১২ মাস আগেই বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে ওয়েলশ আলেকজান্ডার পেট্রাকভের ইউক্রেনকে হারিয়ে। সেই  পেট্রাকভই বর্তমানে আর্মেনিয়ার কোচ। তাই এই জয়টা তাঁর কাছে বাড়তি স্বস্তিদায়কও হবে বটে। 

ইংল্যান্ডের জয়

উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মাল্টাকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করল ইংল্যান্ড (England vs Malta)। ম্যাচে ফুলব্যাক নয়, বরং ইংল্যান্ডের মাঝমাঠে খেলে বেশ নজর কাড়লেন দলের তারকা ফুটবলার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (Trent Alexander-Arnold)। তিনি একটি গোল করেন। ইংল্য়ান্ডের দুই তারকা স্ট্রাইকার ক্যালাম উইলসন ও হ্যারি কেন একটি করে গোল পান। বাকি গোলটি আত্মঘাতী। 

আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget