এক্সপ্লোর

UEFA Euro Qualifiers: বেলজিয়াম-সুইডেনের ফুটবল ম্যাচ দেখতে এসে জঙ্গিহানায় নিহত দুই সমর্থক!

Brussels Terror Attack: স্টেডিয়াম থেকে সামান্য দূরে বেলজিয়াম-সুইডেন ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগেই এই ঘটনাটি ঘটে।

ব্রাসেলস: জোরকদমে চলছে পরের বছরের উয়েফা ইউরোর (UEFA Euro 2024 Qualifiers) যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচগুলি। ইতিমধ্যেই বেশ কিছু দল পরের ইউরোর টিকিটও পাকা করে ফেলেছে। সেই লক্ষ্যেই বেলজিয়াম ও সুইডেন (Belgium vs Sweden) ব্রাসেলসে (Brussels)  একে অপরের মুখোমুখি হয়েছিল। তবে প্রথমার্ধ শেষেই বাতিল করতে হল ম্যাচ। কারণ দুষ্কৃতী হানা।

বেলজিয়ামের জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে সামান্য দূরে (৫ কিলোমিটার) বেলজিয়াম-সুইডেন ম্যাচ শুরু হওয়ার প্রায় মিনিট ৪৫ আগেই দুই ব্যক্তি গুলিত নিহত হন। তাঁদের পরিচয় বা তাঁরা খেলা দেখতেই এসেছিলেন কি না, সেই বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানা না গেলেও, খবর অনুযায়ী মৃত দুই ব্যক্তিই সুইডেনের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন। স্টেডিয়াম থেকে সামান্য দূরে ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগেই এই ঘটনাটি ঘটায় মনে করা হচ্ছে ও দুই ব্যক্তি এই ম্যাচ দেখতেই এসেছিলেন। ঘটনার অভিযুক্ত এখনও অধরাই রয়েছে।

এমন পরিস্থিতিতে ম্যাচ শুরু হলেও, প্রথমার্ধ শেষে খবর জানাজানি হওয়ার পরেই খেলা বন্ধ করে দেওয়া হয়। দুই দলের কেউই মাঠে নামতে রাজি হননি। পরে উয়েফার তরফে ম্যাচ বাতিলের সিদ্ধান্তটি জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, 'আজ সন্ধ্যায় এক সম্ভাব্য জঙ্গি হানার পরে দুই দল এবং স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বেলজিয়াম ও সুইডেনের উয়েফা ইউরো ২০২৪-র যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে পরবর্তীতে সময়ে বাকি তথ্য জানানো হবে।'

 

প্রথমার্ধে ম্যাচের স্কোরলাইন ১-১ ছিল। তবে ম্যাচ বাতিল হওয়ার পরে দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের মধ্যেই থাকতে বলা হয়। স্টেডিয়ামে দুই পক্ষের ৩৫ হাজারের অধিত সমর্থকদের সুরে সুর মিলিয়ে 'অল টুগেদার, অল টুগেদার' অর্থাৎ সকলে এই সময়ে একসঙ্গে থাকার ধ্বনি তুলতে শোনা যায়। 'সুইডেন, সুইডেন' ধ্বনিতেও স্টেডিয়াম মুখরিত হয়।

বেলজিয়ামের আপদকালীন বিভাগের তরফে ব্রাসেলসে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। দুষ্কৃতির কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে কোনও যোগসূত্র আদৌ আছে কি না, সেই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলা হয়নি। তবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রে দে কু নিশ্চিত করেন যে নিহত দুই ব্যক্তিই সুইডেনের নাগরিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget