এক্সপ্লোর

Urvashi-Pant Saga: হাত জোড় করে পন্থের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী, ঝামেলা মিটল?

Rishabh Pant and Urvashi Rautela: এক সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন, আর পি-র জন্য কোনও বার্তা? উর্বশী করজোড়ে বলেন, 'আমি দুঃখিত।'

মুম্বই: হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। এবার কি তবে ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে অভিনেত্রীর সমস্যা মিটতে চলেছে?

সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন পন্থ ও উর্বশী । ঘটনার সূত্রপাত উর্বশীর একটি দাবিকে কেন্দ্র করে । তিনি জানিয়েছিলেন, মিস্টার 'আর পি' তাঁকে বহুবার ফোন করেছিলেন । কিন্তু সেই ফোনে তিনি সাড়া দেননি। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। বলাবলি শুরু হয়, উর্বশীর উল্লেখ করা আর পি কি তবে ঋষভ পন্থ?

সম্প্রতি এক সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন, আর পি-র জন্য কোনও বার্তা? উর্বশী করজোড়ে বলেন, 'আমি দুঃখিত ।'

অতীতে পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা চলেছিল । পরে অবশ্য সেই সম্পর্কে ফাটল ধরেছে বলে শোনা যায় । পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে কারণ, উর্বশীর দাবির পরই ইনস্টাগ্রামে জবাব দেন পন্থ । তবে এশিয়া কাপে ভারতের ম্যাচ দেখতে মরুদেশে হাজির ছিলেন উর্বশী । সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন তিনি । আর উর্বশীকে স্টেডিয়ামে দেখে গ্যালারিতে অনেকেই ঋষভ পন্থের নাম নিয়ে তাঁকে টিপ্পনি করতে শুরু করেন । উবর্শীকে অবশ্য এ সবে কান না দিয়ে ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের ব্যাটিংয়ের সময় তাঁকে উৎসাহ দিতে দেখা যায় ।

ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে উর্বশীর ঋষভকে উৎসাহ জোগানোর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। উর্বশী গত ৪ অক্টোবর ঋষভকে তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপর থেকেই উর্বশীকে নিয়ে জল্পনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায় । উর্বশী ও ঋষভের সম্পর্ক নিয়ে বেশ কয়েকবারই জল্পনা ছড়িয়েছে। তবে এখন ঋষভ অন্য একজনের সঙ্গে ডেট করছেন এবং তাঁর বান্ধবীর ছবিও খুব ভাইরাল হয়েছিল। পাকিস্তান ম্যাচে ঋষভকে বাইশ গজে চেনা ছন্দে দেখা গিয়েছিল । তিনি যখন এক-একটা শট খেলছিলেন, তখনই ক্যামেরা উর্বশীর দিকে তাক করা হচ্ছিল। আর উর্বশীকে বারেবারেই উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যাচ্ছিল। ঋষভের ব্যাটে চার-ছয় এলেই উর্বশীকে দেখা গিয়েছিল পতাকা দুলিয়ে আনন্দ প্রকাশ করতে।

আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget