এক্সপ্লোর

US Open 2021: মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ইউ এস ওপেনের সেমিফাইনালে জকোভিচ

US Open 2021: প্রথম সেটে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে কড়া লড়াইয়ের সামনে ফেলেছিলেন ইতালির টেনিস তারকা। সেখানে প্রথম সেটে হেরে যান জকোভিচ। কিন্তু দুরন্ত প্রত্যাবর্তন করেন এরপরই।

নিউ ইয়র্ক: ইউ এস ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে হারিয়ে দিলেন ইতালির মাত্তেও বেরেত্তিনিকে। চার সেটের লড়াইয়ে এদিন ইতালির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন জকোভিচ। প্রথম সেটে হেরে গেলেও পরের তিন সেটে জিতে ম্যাচে জয় ছিনিয়ে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। খেলার ফল জকোভিচের পক্ষে ৫-৭, ৬-২, ৬-২, ৬-৩। 

প্রথম সেটে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। ওই সেটে হেরেও যান জোকার। ৭-৫ ফলাফলে প্রথম সেট জিতে নোভাক ফ্যানদের ধাক্কা দেন ইতালির টেনিস তারকা। কিন্তু এরপর আর সুযোগ দেননি কোনও জোকার। প্রতিপক্ষের বিরুদ্ধে পরপর তিন সেটে জিতে নেন সার্বিয়ান তারকা। এক ক্যালেন্ডার মরসুমে টানা ৪টে গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়ার থেকে আর মাত্র ২ ম্যাচ দূরে রয়েছেন জোকার। ১৯৬৯ সালে শেষবার রড লেভার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 

প্রথম সেটে ১৭টি আনফোর্সড এরর করেছিলেন জোকার। কিন্তু সেই ভুল শুধরে পরের তিন সেটে আর মাত্র ১১টি আনফোর্সড এরর করেছিলেন সার্বিয়ান তারকা। টুর্নামেন্টে টানা তিন ম্যাচে প্রথম সেটে পিছিয়ে জয় পেলেন জোকার। চলতি বছরে এমনটা হয়েছে ৯ বার। যেখানে প্রথম সেটে পিছিয়ে পড়েও জয় হাসিল করে নিয়েছেন জকোভিচ। শেষ তিন সেটে একবারের জন্যও নড়বড়ে মনে হয়নি সার্বিয়ান তারকাকে। 

চলতি মরসুমে কোনও ম্যাচে হারেননি জকোভিচ। সবমিলিয়ে চলতি মরসুমে টানা ২৬টি ম্যাচ জয়ের অনন্য নজিরও গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এর আগে উইম্বলডনের ফাইনালেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়েছিলেন জকোভিচ। সেই ফাইনালেও বেরেত্তিনির বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জয় পান জোকার। প্রথম সেটে টাইব্রেকারে হেরে গেলেও পরের তিন সেটে টানা জিতে ম্যাচে শেষ হাসি হাসেন জকোভিচ। খেলার ফল নোভাকের পক্ষে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩।  প্রথম সেটে পিছিয়ে গিয়েছিলেন জোকার। এর আগে ফরাসি ওপেনের মঞ্চেও ২ প্রতিদ্বন্দ্বীর লড়াই হয়েছিল। সেবারও শুরুতে পিছিয়ে গেলেও পরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিলেন জকোভিচ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget