এক্সপ্লোর

US Open: ইউএস ওপেনের সেমিতে লক্ষ্য, ছিটকে গেলেন সিন্ধু

US Open Badminton 2023: লক্ষ্য় সেমিতে পৌঁছলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। ২ বারের অলিম্পিক্স মেডেলজয়ী সিন্ধু কোয়ার্টার ফাইনালে গাও ফাং জিয়ের বিরুদ্ধে হেরে গেলেন।

লন্ডন: কিছুদিন আগেই কানাডা ওপেন জিতেছিলেন। সেই ধারাবাহিকতাই ধরে রাখলেন লক্ষ্য সেন। এবার ইউ এস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন সিরিজের সেমিফাইনালে পৌঁছে গেলেন। নিজের দেশেরই প্রতিদ্বন্দ্বী শঙ্কর মুথুস্বামীকে ২ স্ট্রেট গেমে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল লক্ষ্যর পক্ষে ২১-১০, ২১-১৭। প্রথম গেমে একপেশে লড়াইয়ে লক্ষ্য জিতেছিলেন। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই দিয়েছিলেন শঙ্কর। কিন্তু কমনওয়েলথ গেমস চ্য়াম্পিয়ন লক্ষ্যকে হারানো সম্ভাব ছিল না তাঁর পক্ষে। শেষ চারের লড়াইয়ে লক্ষ্য খেলতে নামবেন বিশ্বের সাত নম্বর ব্যাডমিন্টন তারকা লি শি ফেংয়ের বিরুদ্ধে।

লক্ষ্য় সেমিতে পৌঁছলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। ২ বারের অলিম্পিক্স মেডেলজয়ী সিন্ধু কোয়ার্টার ফাইনালে গাও ফাং জিয়ের বিরুদ্ধে হেরে গেলেন। ২২-২০, ২১-১৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সিন্ধুর প্রতিপক্ষ। উল্লেখ্য, সম্প্রতি ব্যাডমিন্টনের ক্রমতালিকাতেও নেমে গিয়েছেন হায়দরাবাদি শাটলার। বিশ্ব ক্রমতালিকায় ১৫ নম্বরে রয়েছেন সিন্ধু এই মুহূর্তে।

এর আগের ম্যাচে সিন্ধুু যুক্তরাষ্ট্রেরই দিশা গুপ্তকে পরাজিত করেন। তাঁদের প্রথম সাক্ষাৎকারে স্কোরলাইন সিন্ধুর পক্ষে ২১-১৫, ২১-১০। ব়্যাঙ্কিংয়ের বিচারে সিন্ধুর থেকে অনেক পিছনে থাকা, বিশ্বের ১৩৬ নম্বর দিশা কিন্তু শুরুটা প্রথম গেমে খুবই ভাল করেছিলেন। প্রথম গেমের বিরতিতে সিন্ধু দুই পয়েন্টে পিছিয়েই ছিলেন। তবে বিরতির পর সিন্ধু নিজের ছন্দ ফিরে পান। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু পরবর্তী ১৬টি পয়েন্টের মধ্যে ১২ পয়েন্ট জিতে নিয়ে গেমটা নিজের নামে করতে সক্ষম হন।

দ্বিতীয় গেমে অবশ্য দিশাকে আর ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই দেননি ভারতীয় তারকা শাটলার। শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই দাপট দেখান। দ্বিতীয় গেম সহজে জিতে নিয় ম্যাচও জিতে নেন সিন্ধু। চিনা তাইপের সুং সু উইয়ুন এর বিরুদ্ধে নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবেন সিন্ধু। অপরদিকে, লক্ষ্য সেন গত সপ্তাহেই কানাডা ওপেন জিতেছিলেন। কেরিয়ারের দ্বিতীয় বিডব্লুএফ খেতাব জয়ের পর স্বাভাবিকাবেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন লক্ষ্য। তাঁর আত্মবিশ্বাস, তাঁর খেলাতেও ধরা পড়ল।

অন্যদিকে, বিশ্বের ৫৫ নম্বর কলজনেনেরর বিরুদ্ধে লক্ষ্য নিজের আগের ম্যাচ ২১-৮, ২১-১৬ স্কোরলাইনে জেতেন। তাঁর ম্যাচ জিততে আধ ঘণ্টাও সময় লাগেনি। টুর্নামেন্টের তৃতীয় বাছাই লক্ষ্য চেক প্রজাতন্ত্রের জান লাউডারের মুখোমুখি হবেন। সকলকে খানিকটা চমকে দিয়েই শঙ্কর মুথুস্বামীও পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন। তিনি কোয়ালিফায়ার খেলে মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করেছিলেন। সেই শঙ্করই বিশ্বের ৩২ নম্বর টুর্নামেন্টের অষ্টম বাছাই নাহতকে  ২১-১১, ২১-১৬ স্কোরে স্ট্রেট গেমে পরাজিত করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
Argentina vs Spain: স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget