এক্সপ্লোর

Ashes 2023: চার পেসারের সঙ্গে ব্যবহার করা হোক রুটের স্পিন, ইংল্যান্ডকে পরামর্শ নাসের হুসেনের

ENG vs AUS: দল বাছাই সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। তার আগে ইংল্যান্ড শিবিরকে পরামর্শ দিলেন নাসের হুসেন।

লন্ডন: অ্যাশেজের (Ashesh 2023) প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ইংল্যান্ডকে (England) তাঁদের ঘরের মাঠে ২ উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে সিরিজ শুরু করেছে অজিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের দল। হারের পর থেকেই ইংল্যান্ডের গেমপ্ল্যান থেকে দল বাছাই সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। তার আগে ইংল্যান্ড শিবিরকে পরামর্শ দিলেন নাসের হুসেন। দল বাছাইয়ের ক্ষেত্রে ১ জন স্পিনার হিসেবে জো রুটকে ব্যবহার করার কথা জানিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এমনকী ৪ পেসারকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। 

কী বলছেন নাসের হুসেন?

ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলছেন, ''আমার মনে হয় চার পেসারে খেলতে পারে ইংল্যান্ড। মার্ক উডকে খেলানো যেতে পারে চতুর্থ পেসার হিসেবে। মঈন আলির পরিবর্তে খেলানো যেতে পারে উডকে। সেক্ষেত্রে একজন স্পিনার হিসেবে জো রুটকে ব্যবহার করা হোক। ক্রিস ওকসকেও ভাবতে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ওকসের লর্ডসে রেকর্ড খুবই ভাল। ব্যাট হাতেও দলকে ভরসা জোগাতে পারেন তিনি। ফলে উড বা ওকসের মধ্যে একজনকে খেলানো যেতে পারে প্রথম একাদশে।''

অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলে ঢুকে পড়লেন ১৮ বছরের তরুণ লেগস্পিনার রেহান আহমেদ। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। গত বছর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকেই টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন রেহান। প্রথম টেস্টে মঈন আলি চোট পেয়েছিলেন আঙুলে। দ্বিতীয় টেস্টে আদৌ খেলতে পারবেন কি না মঈন, তা এখনও নিশ্চিত নয়। তাই ব্যাপ আপ হিসেবে দলে নেওয়া হয়েছে রেহানকে। 

লেস্টারশায়ারের হয়ে এই বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রেহান। ১০ ম্যাচে মাত্র ৬ উইকেট নিলেও ব্যাট হাতেও ভরসা জুগিয়েছিলেন দলকে। ৩৮.৪৫ গড়ে ৪২৩ রান করেছিলেন রেহান। তার মধ্যে রয়েছে চারটি অর্ধশতরান। গ্ল্যামরগনের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস রয়েছে তার মধ্যে। 

গত বছর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন রেহান। ইংল্য়ান্ড সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।  আগামী ২৮ তারিখ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগেই চলতি সপ্তাহের শেষেই লন্ডনে দলের সঙ্গে যোগ দেবেন রেহান।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget