এক্সপ্লোর

Rishabh Pant: মদ্য়প ছিলেন ঋষভ পন্থ ? কী বক্তব্য পুলিশের ?

Pant Update: পুলিশ সূত্রে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় থাকলে কেউ দিল্লি থেকে ২০০ কিলোমিটার রাস্তা কোনও সমস্যা ছাড়া চালিয়ে আসতে পারত না।

নয়াদিল্লি: দুর্ঘটনার সময় কি মদ্যপ অবস্থায় ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)? প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না বলেই কি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি?

দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন পন্থ। তারপর থেকেই উঠছে এই প্রশ্ন। তবে শনিবার উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে যে, হরিদ্বারের কাছে যখন পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। এমনকী, তাঁর গাড়ির গতিবেগও অতিরিক্ত ছিল না বলে জানিয়েছে পুলিশ। যদিও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রবল গতিতেই ডিভাইডারে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছে পন্থের গাড়ি।

পুলিশ সূত্রে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় থাকলে কেউ দিল্লি থেকে ২০০ কিলোমিটার রাস্তা কোনও সমস্যা ছাড়া চালিয়ে আসতে পারত না। বলা হচ্ছে, রুরকির হাসপাতালে যে চিকিৎসক পন্থের প্রাথমিক চিকিৎসা করেছিলেন, তিনিও জানিয়েছিলেন যে, পন্থ মদ্যপ ছিলেন না।                                                                                                     

প্রাণরক্ষা করে নায়ক

দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। যা দেখে তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে দেন সুশীল মান। দৌড়ে যান। দেখেন, গাড়ির ভেতর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন চালক। বিছানার চাদর দিয়ে তাঁকে আগুনের গ্রাস থেকে রক্ষা করেন সুশীল। তারপর খবর দেন অ্যাম্বুলেন্সে।

সুশীল মান জানতেনই না যে, তিনি যাঁর প্রাণরক্ষা করেছেন, তিনি একজন সেলিব্রিটি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য। দেশকে জিতিয়েছেন একাধিক ম্য়াচ। অনেকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবেও চিহ্নিত করেছেন।

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, 'হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী'।

আরও পড়ুন: 'গাড়িটা আস্তে চালাস', পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন

সেরা শিরোনাম

Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget