এক্সপ্লোর

Vijay Hazare Trophy: বঢোদরাকে ২৭ রানে হারিয়ে বিজয় হাজারে অভিযান শুরু বাংলার

Vijay Hazare Trophy: মুস্তাকে দলে না থাকলেও বিজয় হাজারে (vijay hazare trophy) ট্রফিতে স্কোয়াডে ফিরেছিলেন শ্রীবৎস গোস্বামী। কিন্তু প্রথম ম্যাচে খাতা না খুলেও ফিরে যান তিনি।

তিরুঅনন্তপুরম: মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা ঝেড়ে বিজয় হাজারে (Vijay Hazare) ট্রফিতে দুর্দান্ত শুরু করল বাংলা। প্রথম ম্যাচেই বঢোদরাকে (baroda) ২৭ রানে হারিয়ে দিল তাঁরা। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে বোর্ডে ২৩০ রান তুলেছিল বাংলা (bengal)। জবাবে ব্যাট করতে নামা বঢোদরাকে এরপর ২০৩ রানে থামিয়ে দেয় সুদীপ চট্টোপাধ্যায়ের দল। 

মুস্তাকে দলে না থাকলেও বিজয় হাজারে ট্রফিতে স্কোয়াডে ফিরেছিলেন শ্রীবৎস গোস্বামী। কিন্তু প্রথম ম্যাচে খাতা না খুলেও ফিরে যান তিনি। অত্যন্ত ধীর গতির ইনিংস খেলেন অধিনায়ক সুদীপও। তিনি ৪০ বলে মাত্র ১৪ রান করেন। তবে মিডল অর্ডারে অভিষেক (৯০ বলে ৬২) ও কাইফ (৯৩ বলে ৬৭), দুইজনেই অর্ধশতরান করে দলকে টেনে তোলার চেষ্টা করেন। শেষদিকে ঋত্বিক রায় চৌধুরী ৩৬ বলে ৪৮ রান করে ২৩০ রানে পৌঁছে দেয় বাংলাকে। এদিকে এই ম্যাচেই বাংলার হয়ে অভিষেক হল গীত পুরির। তবে অভিষেক ম্যাচে উইকেটহীন থাকতে হয় তাঁকে। 

জবাবে ব্যাট করতে নেমে আকাশদীপের বলে প্রথম উইকেট হারায় বঢোদরা। অধিনায়ক কেদার দেবধর ৩৫ রান করে ফিরে যান। পি এ কুমার ৩৮ রান করেন। ক্রুণাল পাণ্ড্য ৫৬ বলে ৩৯ রান করেন। এছাড়া কেউই আর উল্লেখযোগ্য রান করতে পারেননি। এই ম্যাচে খেলেননি হার্দিক। হার্দিক বঢোদরা ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন যে, তিনি রিহ্যাবের জন্য মুম্বইয়ে রয়েছেন। তাই তিনি এই টুর্নামেন্টে খেলবেন না। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্সের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রুণাল। বাংলার হয়ে আকাশদীপ তিন, মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায় ও শাহবাজ আহমেদ দু'টি করে উইকেট নেন।

ম্যাচে জয়ের পর বাংলার কোচ অরুণ লাল বলেন, ''আমাদের ব্যাটারদের আরও কিছু রান করা উচিত ছিল। কিন্তু সকালে আর্দ্রতা যেমন থাকে তাতে সম্ভব হয় না সব সময়। আমার মনে হয় আমরা ৩০ রান শর্ট ছিলাম। বেলা যত গড়িয়েছে উইকেট ততই সহজ হয়েছে ব্যাটিংয়ের জন্য।'' 

আরও পড়ুনঃ রোহিত ওয়ান ডে অধিনায়ক হতেই ভাইরাল হল ১০ বছর আগে করা তাঁর ট্যুইট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget