এক্সপ্লোর

Vijay Hazare Trophy 2021: অভিষেকের পরের টুর্নামেন্টেই দল থেকে বাদ কিংবদন্তির পুত্র!

আইপিএলের নিলাম তালিকায় নাম রয়েছে তাঁর। জোর জল্পনা চলছে, আগামী ১৮ ফেব্রুয়ারির নিলামে তাঁকে পেতে কোন দল ঝাঁপাতে পারে? মুম্বই ইন্ডিয়ান্সই কি তাঁকে দলে নিয়ে নেবে?

মুম্বই: আইপিএলের নিলাম তালিকায় নাম রয়েছে তাঁর। জোর জল্পনা চলছে, আগামী ১৮ ফেব্রুয়ারির নিলামে তাঁকে পেতে কোন দল ঝাঁপাতে পারে? মুম্বই ইন্ডিয়ান্সই কি তাঁকে দলে নিয়ে নেবে?

 

কারণ তিনি কিংবদন্তি ক্রিকেটারের সন্তান। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। আর আইপিএলের নিলামের আগেই কি না বড়সড় ধাক্কা খেলেন জুনিয়র তেন্ডুলকর! মুম্বই তাদের বিজয় হাজারে ট্রফির দলে রাখল না অর্জুনকে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক হিসাবে রাখা হয়েছে পৃথ্বী শ-কে। তবে সুযোগ পাননি অর্জুন। যিনি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে মুম্বই দলে ছিলেন। সিনিয়র মুম্বই দলের হয়ে হরিয়ানার বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে এক উইকেটও নেন। মোট ২ ম্যাচ খেলে ২ উইকেট পেয়েছিলেন সচিন-পুত্র।

 

কাঁধের চোটের জন্য সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে না পারলেও বিজয় হাজারে ট্রফিতে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। বুধবার মুম্বই দল ঘোষণা হয়। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৫০ ওভারের ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্ট। ২২ জনের এই দলে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন পৃথ্বী শ। এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে আছেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সবাল, সরফরাজ খান। উইকেটরক্ষক হিসেবে আছেন আদিত্য তারে। বোলারদের মধ্যে দলে আছেন ধবল কুলকার্নি, তুষার দেশপান্ডেরা।

 

মুম্বইয়ের সঙ্গে এলিট গ্রুপ ডি-তে আছে দিল্লি, মহারাষ্ট্র, হিমাচলপ্রদেশ, রাজস্থান ও পুদুচেরি। জয়পুরে সমস্ত ম্যাচ খেলবে মুম্বই। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে দল খারাপ খেলায় সম্প্রতি অমিত পাগনিশ দায়িত্ব ছেড়ে দেওয়ায় কোচ হিসেবে ভারতের প্রাক্তন অফস্পিনার রমেশ পওয়ারকে নিযুক্ত করেছে মুম্বই ক্রিকেট সংস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget