এক্সপ্লোর

Vinesh Phogat: ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া পদক, ইতিহাস ভিনেশের

World Wrestling Championships: স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়ে ভারতকে পদক এনে দিলেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত। ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে এদিন ব্রোঞ্জ পদক জিতলেন তিনি।

বেলগ্রেড: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) ইতিহাস গড়লেন ভিনেশ ফোগত (Vinesh Phogat)। বুধবার বেলগ্রেডে ব্রোঞ্জ জিতলেন তিনি। সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জেতার নজির গড়লেন ভিনেশ।

বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বুধবার ভারত তাদের প্রথম পদক নিশ্চিত করল। স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়ে ভারতকে পদক এনে দিলেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত। ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে এদিন ব্রোঞ্জ পদক জিতলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দু'টি পদক জয়ের নজির গড়লেন ভিনেশ‌। এর আগে ২০১৯ সালে কাজাকস্তানের নূর সুলতানে ভারতের হয়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জিতেছিলেন তিনি।

বুধবার সবাইকে বিস্মিত করে দিয়ে প্রথম রাউন্ডেই ৭-০ ফলে হেরে গিয়েছিলেন ভিনেশ । সেই মঙ্গোলিয়ার প্রতিপক্ষ বাতখুয়াগ এদিন ফাইনালে চলে যাওয়াতে রেপেসাঁ বিভাগে লড়াই করার সুযোগ পেয়ে যান ভারতীয় তারকা । সেখানে আর কোনও ভুল না করে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন তিনি । বাতখুয়াগের কাছে প্রথম রাউন্ডে পরাজিত ভিনেশ এদিন রেপেসাঁ বিভাগের ফাইনাল ম্যাচে হারান সুইডেনের প্রতিপক্ষকে । এম্মা জোনাকে ফাইনালে তিনি হারান ৮-০ ফলে। ভিনেশের ব্রোঞ্জ চলতি আসরে ভারতেরও প্রথম পদক ।

সদ্যসমাপ্ত বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ভিনেশ। কমনওয়েলথ গেমসে ভারতীয় কুস্তিগীররা মোট ১২টি পদক জিততে সমর্থ হয়েছিলেন। তার মধ্যে অন্যতম ভিনেশের স্বর্ণপদক। কমনওয়েলথ গেমসে এটি ছিল ভিনেশের তৃতীয় সোনার পদক। রেপেসাঁ বিভাগের প্রথম রাউন্ডে ভিনেশ কাজাকস্তানের এসিমোভাকে হারান ৪-০ ফলে। পরবর্তী রাউন্ডে আজারবাইজানের লেইলা গুরবানোভার বিরুদ্ধে বাই পান তিনি। চোট থাকায় নামতেই পারেননি গুরবানোভা।

অন্যদিকে ৬৮ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরেকটি ব্রোঞ্জ পদকের আশা জাগিয়েও হেরে যান নিশা। আমি ইশির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৫-৪ ফলে হারতে হয় তাঁকে। ৫৭ কেজি বিভাগে ভারতের সারিতা মুর ৭-০ ফলে হেরে গিয়েছেন অ্যানহেলিনা লিসাকের কাছে। ৫৯ কেজি বিভাগে মানসি অহলাট ৫-৩ ফলে হেরেছেন মারিয়া জেসিয়েনের কাছে। তাই বিনেশই এখনও পর্যন্ত দেশকে গর্ব করার মতো উপহার দিতে পেরেছেন।

আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget