এক্সপ্লোর

বোর্ডকে ‘নির্দেশ’ বিনোদ রাইয়ের, আজ সন্ধেতেই কোচের নাম ঘোষণা?

নয়াদিল্লি: ভারতীয় কোচ নির্বাচন পর্বে নয়া মোড়। আজই কি হবে ভারতীয় দলের নতুন কোচের নাম? এমনই সম্ভাবনা জোরাল। কারণ, সূত্রের খবর, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ)-র প্রধান বিনোদ রাই বিসিসিআই-কে আজ সন্ধের মধ্যেই নয়া কোচের নাম ঘোষণার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য,  গতকাল কোচ পদে আবেদনকারীদের ইন্টারভিউ শেষ হওয়ার পর বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন,অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে আলোচনা করে কোচের নাম জানানো হবে। প্রয়োজন আরও কয়েকটি দিন। তবে বোর্ড সূত্রে জানা গিয়েছিল, কোহলির সঙ্গে সৌরভ, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত কমিটি কথা বলবে। তবে তাঁর মতামত চাইবে না। কোচ হিসেবে কমিটির পছন্দের যৌক্তিকতা কোহলির কাছে ব্যাখ্যা করা হবে। সৌরভ গতকাল জানিয়েছিলেন, কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে দেশে ফিরলেই তাঁরা তাঁর সঙ্গে কথা বলবেন। কিন্তু সূত্রের খবর, সোমবার রাতেই বিসিসিআই সিইও রাহুল জহুরি ও কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরীর সঙ্গে সঙ্গে বৈঠক করেনবোর্ডের প্রশাসনিক কমিটি। সেখানেই ঠিক হয় অপেক্ষা নয়, মঙ্গলবার নতুন কোচের নাম ঘোষণা করতে হবে। এই মর্মে জহুরি ও চৌধুরীকে নির্দেশও দিয়েছেন রাই। গতকাল সৌরভদের কমিটির সামনে পাঁচজন ইন্টারভিউ দেন। তাঁরা হলেন, রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগ, টম মুডি, রিচার্ড পাইবস এবং লালচাঁদ রাজপুত। ইন্টারভিউর পর সৌরভ জানান, এবার নয়া কোচের কার্যকালের মেয়াদ হবে ২০১৯-র বিশ্বকাপ পর্যন্ত। একইসঙ্গে তিনি বলেন, কোচ কীভাবে কাজ করেন তা বুঝতে হবে কোহলিকে। অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরলে তাঁর সঙ্গে বিস্তারিত কথা হবে বলেও জানান সৌরভ। উল্লেখ্য, সৌরভদের কমিটির সাংবাদিক বৈঠকের আগে বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, কোচ নির্বাচন নিয়ে কোহলির মতামত জানতে চাওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরামর্শদাতা কমিটি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: বিশ্বকাপ জিতে দুজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর! নাম শুনে অবাক অনেকে, ফাইনালে বিরল রেকর্ড
বিশ্বকাপ জিতে দুজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর! নাম শুনে অবাক অনেকে, ফাইনালে বিরল রেকর্ড
Suryakumar Yadav: বুমরা জাতীয় সম্পদ, এই প্রজন্মের সেরা, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বললেন ভারত অধিনায়ক
বুমরা জাতীয় সম্পদ, এই প্রজন্মের সেরা, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বললেন ভারত অধিনায়ক
Kohli On T20 World Cup: এই বিস্ফোরক ক্রিকেটের তুলনা হয় না...ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বসিত কোহলি
এই বিস্ফোরক ক্রিকেটের তুলনা হয় না...ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বসিত কোহলি
Sanju Samson: সচিনের মন্ত্রে বিশ্বজয়, টুর্নামেন্টের সেরা হয়ে মাস্টার ব্লাস্টারকে আবেগঘন ধন্যবাদ সঞ্জু স্যামসনের
সচিনের মন্ত্রে বিশ্বজয়, টুর্নামেন্টের সেরা হয়ে মাস্টার ব্লাস্টারকে আবেগঘন ধন্যবাদ সঞ্জু স্যামসনের

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget