এক্সপ্লোর

Rinku Singh: ছেলের সাফল্যেও মাটি থেকে পা সরেনি এতটুকুও, রিঙ্কুর বাবার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Rinku Singh Father: দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৫টি ম্য়াচ খেলেছেন টি-টোয়েন্টিতে। ১১ ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করেছেন। গড় ৮৯.০০। ১৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাঁহাতি এই তরুণ।

আলিগর: ২০২৩ সালের আইপিএলকেকেআর বনাম গুজরাত টাইটান্স (Kolkata Knight Riders vs Gujrat Titans) ম্য়াচটি বদলে দিয়েছিল তাঁর জীবন। সেই ম্য়াচে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। নাইটদের জেতানোর পাশাপাশি নিজেরও একটা বিশ্বমঞ্চে পরিচিতি তৈরি করেছিলেন। রিঙ্কু সিংহ (Rinku Singh)। গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে প্রথম ডাক পান। এরপর থেকে প্রতিটা সিরিজেই ধারাবাহিক পারফরম্য়ান্স। প্রোটিয়া সফরে ওয়ান ডে ফর্ম্য়াটেও জাতীয় দলে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন। এবার টেস্টেও রিঙ্কুকে দলে নেওয়ার জন্য় সোচ্চার হচ্ছেন অনেকেই। তার মধ্য়েই রিঙ্কুর বাবার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হল। যা দেখে মুগ্ধ সোশ্য়াল মিডিয়া। ছেলের সাফল্যে, খ্যাতি, যশ, অর্থ অর্জন সবকিছুর পরেও মাটি থেকে পা সরেনি রিঙ্কুর বাবা খানচন্দ সিংহের। গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ এখনও সমানভাবে করেন যাচ্ছেন রিঙ্কুর বাবা। 

 

উল্লেখ্য, দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৫টি ম্য়াচ খেলেছেন টি-টোয়েন্টিতে। ১১ ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করেছেন। গড় ৮৯.০০। ১৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাঁহাতি এই তরুণ। দুটো অর্ধশতরান রয়েছে ঝুলিতে। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে গাড়ি থেকে সিলিন্ডার নামিয়ে ডেলিভারির কাজ করছেন রিঙ্কুর বাবা খানচন্দ। সোশ্যাল মিডিয়ায় একজন সেটি পোস্টও করেছেন।

ক্রিকেটে এত সাফল্য পাচ্ছেন, এখনও বাবা এই কাজ করে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে রিঙ্কু কিছুদিন আগেই জানিয়েছিলেন, ''আমি বাবাকে বলেছিলাম যে বিশ্রাম নিতে। আমি বলেছিলাম যে এখন আমাদের পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। সিলিন্ডার এভাবে বয়ে ডেলিভারি করার কোনও প্রয়োজন নেই। কিন্তু বাবা কাজটা ভালবাসে, তাই ছাড়তে চান না।'' নাইট তারকা আরও বলেন, ''যিনি সারাজীবন কষ্ট করে, পরিশ্রম করে অর্থ উপার্জন করে এসেছেন, তাঁকে এভাবে কাজ ছেড়ে দিতে বলাটা কঠিন, যতক্ষণ না সে নিজে থেকে তা ছেড়ে দেয়।''

উল্লেখ্য, রিঙ্কুকে আগামী আইপিএলের আগে নিলামে রিটেন করেছিল কেকেআর। ২০১৮ সালে প্রথমবার তাঁকে দলে নেয় নাইটরা। সেই থেকে কেকেআর শিবিরেই রয়েছেন উত্তরপ্রদেশের এই বাঁহাতি ব্যাটার। 

সেরা শিরোনাম

Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget