এক্সপ্লোর

Ravi Shastri on Kohli: ''মাঠে সবসময় আগ্রাসী কোহলি, মাঠের বাইরে ততটাই নরম'', ফের বিরাট সার্টিফিকেট শাস্ত্রীর

Ravi Shastri on Kohli: ভারতীয় দলের প্রাক্তন কোচ এখন তিনি। বিরাট কোহলির সঙ্গে শাস্ত্রীর জুটি ভারতীয় ক্রিকেটে অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। এবার ফের একবার প্রিয় ছাত্রকে নিয়ে মুখ খুললেন শাস্ত্রী।

নয়াদিল্লি: ফের বিরাট সার্টিফিকেট ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। দীর্ঘ কয়েক বছরের জুটিতে ২ জনে মিলে অনেক সুখের সময় কাটিয়েছেন মাঠে ও মাঠের বাইরে। সেই অভিজ্ঞতা থেকেই বিরাট প্রসঙ্গে শাস্ত্রীর বক্তব্য, মাঠে যতটা আগ্রাসী বিরাট, মাঠের বাইরে ঠিক ততটাই নরম মনের বিরাট। এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে কথা বলতে গিয়ে শাস্ত্রী বলেন, ''মাঠে বিরাট ভীষণ আগ্রাসী ক্রিকেটার। ও সবার সঙ্গে প্রতিযোগিতায় জিততে চায়। একবার মাঠে প্রবেশ করার পর ও আর কাউকে ভয় পায় না। সবার চোখে চোখ রেখে লড়াই করতে জানে। কিন্তু মাঠের বাইরে বিরাট একদম অন্য প্রকৃতির। একেবারে ঠাণ্ডা মাথার ছেলে। কোনো ঝামেলায় থাকে না। ওর এখন ৩৩ বছর বয়স। এতদিন অধিনায়ক হিসেবে দলকে সামলেছে। এবার চ্যালেঞ্জটা অন্যরকম।''

সম্প্রতি অধিনায়কত্ব ইস্যুতে প্রাক্তন কোচ বিরাটের সমর্থনে মুখ খুলে বলেছিলেন, ''কোহলির সমর্থনে ফের মুখ খুললেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। 'বিরাট ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জেতেননি, এটা ঠিক। একদিনের বিশ্বকাপ তো সৌরভ , দ্রাবিড়, লক্ষ্মণ, কুম্বলে, রোহিতরাও জেতেনি। তাহলে তাঁরা কী ভালো ক্রিকেটার নন?' প্রশ্ন ছুঁড়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। শাস্ত্রী আরও বলেন, ''বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাত্র ২ জনই রয়েছে। সচিন তেন্ডুলকরকেও একটা বিশ্বকাপ জিততে ৬টি বিশ্বকাপ খেলতে হয়েছে।''

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলের কোচের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর। অন্যদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট। কিন্তু এরপর ওয়ান ডে-র নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। এমনকী টেস্টেও দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার পর সেই ফর্ম্যাটেও জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এবার শুধুমাত্র জাতীয় দলে একজন ব্যাটার হিসেবেই খেলবেন তিনি। উল্লেখ্য, শাস্ত্রীর কোচিংয়ে অস্ট্রেলিয়ায় ২ বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। একবার বিরাট অধিনায়ক ছিলেন। একবার রাহানের নেতৃত্বে। 

 

 

''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget