এক্সপ্লোর

Virat Kohli-Anushka Sharma: বিয়ের এক বছর আগে বিচ্ছেদ হয়ে গিয়েছিল কোহলি-অনুষ্কার!

Valentines Day Special: তাঁদের জনপ্রিয়তা এমনই তুঙ্গে যে, অনুরাগীরা একসঙ্গে ভালবেসে ডাকেন বিরুষ্কা। তবে বিরাট-অনুষ্কার প্রেমকাহিনিতেও রয়েছে ট্যুইস্ট।

মুম্বই: চলছে ভালবাসার সপ্তাহ। যে সপ্তাহে আমরা আপনাদের সামনে তুলে ধরছি খেলার মাঠের ভারতীয় তারকাদের প্রেমকাহিনি। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) - অমর হয়ে রয়েছে যাঁদের প্রেম ও বিয়ে। একজন আধুনিক ক্রিকেটের সেরা মুখ। অন্যজন বলিউডের হার্টথ্রব। মাঠে ভয়ঙ্কর পেসারকে বাউন্ডারির বাইরে ফেলে সেঞ্চুরি করে গ্যালারিতে বসা অনুষ্কার দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন কোহলি - ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে সেই দৃশ্য।

কিন্তু অনেকেই জানেন না যে, বিয়ের এক বছর আগে বিচ্ছেদ হয়ে গিয়েছিল কোহলি ও অনুষ্কার! 

তাঁদের জনপ্রিয়তা এমনই তুঙ্গে যে, অনুরাগীরা একসঙ্গে ভালবেসে ডাকেন বিরুষ্কা। তবে বিরাট-অনুষ্কার প্রেমকাহিনিতেও রয়েছে ট্যুইস্ট। মসৃণ ছিল না দুজনের সম্পর্কের গোটা পথ। প্রতিকূলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ছাড়াছাড়ি হতে বসেছিল।

একটা সময় বিরাট ও অনুষ্কার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। ঘনিষ্ঠ বৃত্তে থাকা সকলে ধরেই নিয়েছিলেন যে, আর মনে হয় চার হাত এক হল না। কিন্তু অন্যরকম কিছু ঠিক করে রেখেছিল নিয়তি। শেষ পর্যন্ত বিরাট-অনুষ্কার বিয়ে সম্পন্ন হয়।

কিন্তু ২০১৬ সালে এমন কী হয়েছিল যে, সম্পর্কে ইতি টানার পথে হেঁটেছিলেন বিরাট ও অনুষ্কা?

২০১৬ সালে জল্পনা ছড়িয়ে পড়ে যে, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্কে ভাঙন ধরেছে। ঠিক কী কারণে দুই তারকা দুই পৃথক পথে এগনোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা নিয়ে বিরাট বা অনুষ্কা কখনওই মুখ খোলেননি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিয়ে করা নিয়ে মতবিরোধ হয়েছিল দুজনের। 

জানা যায়, ২০১৬ সালে অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন কোহলি। কিন্তু দ্বিধায় পড়ে যান সেই সময় বলিউডে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে থাকা অনুষ্কা। সেই থেকেই মতভেদ। এবং তা থেকেই নাকি দুজনে সিদ্ধান্ত নেন সম্পর্কে ইতি টানার। শোনা যায়, এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির হন শাহরুখ খান। তাঁর মধ্যস্থতাতেই নাকি জট কাটে। শেষ পর্যন্ত ২০১৭ সালের ১১ ডিসেম্বর জমকালো বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। বিরাট-অনুষ্কার এক কন্যা সন্তানও রয়েছে। মেয়ে ভামিকাকে নিয়ে এখন ভীষণ খুশি তারকা দম্পতি।

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget