এক্সপ্লোর

Virat Kohli and Anushka: রাস্তার কুকুরদের জন্য আস্তানা গড়লেন বিরাট-অনুষ্কা

তাঁর এই মহৎ উদ্যোগে স্ত্রী অনুষ্কা শর্মার অবদানের কথাও জানিয়েছেন বিরাট।

নয়াদিল্লি: আইপিএল শুরুর এক সপ্তাহও বাকি নেই। ফের শিরোনামে উঠে এলেন বিরাট কোহলি। তবে ক্রিকেটের জন্য নয়। তাঁর মানবিক মুখের জন্য।

বিরাট কোহলির পশুপ্রেমের কথা কারও অজানা নয়। তাঁর নিজস্ব সংস্থা পশুদের জন্য নানা কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকে গোটা বছর। এবার রাস্তার কুকুরদের জন্য মুম্বইয়ে দুটি শেল্টার খুললেন কোহলি। অনুপ্রেরণা? স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা।

জাতীয় দল তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর অধিনায়ক বিরাট কোহলি রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পশুদের জন্য নিরাপদ আস্তানা গড়ার ইচ্ছা তাঁর বহুদিনের। শেষ পর্যন্ত সেই ব্যবস্থা করতে পেরে তিনি যে সত্যিই খুব খুশি, সেটাও জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই অবলা পশুদের ভালোভাবে রাখতে সমমনোভাবাপন্ন সকলকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।’

তাঁর এই মহৎ উদ্যোগে স্ত্রী অনুষ্কা শর্মার অবদানের কথাও জানিয়েছেন বিরাট।

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল রবিবার জানিয়েছেন, আইপিএলের ক্রিকেটারদের টিকা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করবে বোর্ড।

আইপিএলের আগেই কোহলিদের করোনার টিকা?

৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তার আগে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দশ জন মাঠকর্মী, আইপিএলের সংগঠক টিমের ছ’জন, চেন্নাই সুপার কিংস কনটেন্ট টিমের এক সদস্য, দুই ক্রিকেটার অক্ষর পটেল ও দেবদূত পড়িক্কল-সহ মোট ১৯ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে নয়া ভাবনা ভারতীয় বোর্ডের। আর সেই পরিকল্পনা জানালেন খোদ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট।

গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হলেও এ বছর দেশের মাটিতেই আইপিএল অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চিন্তায় ফেলেছে বোর্ডকে। রাজীব শুক্ল রবিবার বলেন, “করোনা বাড়ছে দেশে। এর সঙ্গে লড়াই করতে হলে টিকাই একমাত্র পথ। বোর্ড ক্রিকেটারদের টিকা দেওয়ার কথা ভাবছে। কেউ জানে না কবে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। সেই জন্য আমাদের এটা নিয়ে সাবধানতা অবলম্বন করাই উচিত। খেলোয়াড়দের টিকা দেওয়া উচিত।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget