এক্সপ্লোর

‘সহবাগের মতো স্টাইল, সেট হলেই খেলা ঘুরিয়ে দেবে রোহিত’, মত বিরাটের

'রোহিত জানে ওকে কী করতে হবে'

বিশাখাপত্তনম: ওয়ান ডে ক্রিকেটে তিনি ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। ঝুলিতে তিন তিনটি দ্বিশতরান। যা আর কোনও ক্রিকেটারের নেই। তাঁর দখলে রয়েছে কোনও একটি বিশ্বকাপে সর্বাধিক ৫টি শতরানের অবিশ্বাস্য নজির। টি-টোয়েন্টিতেও রয়েছে চার চারটি শতরান। সাদা বলের ক্রিকেটে তাঁর পারফর্ম্যান্স নিঃসন্দেহে নজরকাড়া। তবে টেস্টে রোহিত এখনও আড়ালে আবডালেই রয়ে গিয়েছেন। লাল বলের ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাট করে ৩টি শতরান অর্জন করলেও রোহিত সেভাবে চর্চায় আসেননি। তবে এবার তাকে একেবারে শীর্ষে নিয়ে আসা  হচ্ছে। রোহিতকে দিয়ে ওপেনিং করানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের দীর্ঘদিন ধরেই ছিল, এবার দক্ষিণ আফ্রিকা সিরিজে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে।

সিরিজ শুরুর আগে বোর্ড একাদশের হয়ে ওপেন করেছেন রোহিত। তবে ফিরেছেন শূন্য হাতেই। কিন্তু এতে বিন্দুমাত্রও বিচলিত নন অধিনায়ক বিরাট কোহলি। বরং রোহিতকে ধারাবাহিক ভাবে সুযোগ দিয়ে তাঁর থেকে আসল খেলাটা বের করে আনার পক্ষেই সওয়াল করেছেন বিরাট। তাঁর কথায়, রোহিত শর্মা বীরেন্দ্র সহবাগের ধাঁচে ব্যাট করে। তাঁর মন্তব্য, “বীরু ভাইকে কেউ বলে দেয়নি লাঞ্চের আগে শতরান করতে হবে। সেট হয়ে যাওয়ার পর ও নিজের খেলাটাই খেলত। দীর্ঘদিন ধরে দলের হয়ে লাগাতার এই কাজটাই ও করে এসেছে। রোহিতেরও সেই ক্ষমতা আছে।”

রোহিতের ওপেনিং করা নিয়ে বিরাটের বক্তব্য, “আমরা রোহিতের কাছে থেকে নির্দিষ্ট কোনও রকম খেলা চাইছি না। এই ফর্ম্যাটে ও নিজের স্বাভাবিক খেলাটা খেলুক, সেটাই চাই। কারণ, রোহিত জানে ওকে কী করতে হবে।”

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget