এক্সপ্লোর

Virat On Indian Athlete: 'অলিম্পিক্সে দেশের জন্য সেরাটা দিয়েছ', সোশ্যাল মিডিয়ায় নীরজদের বার্তা বিরাটের

অলিম্পিক্সে ভারকতীয় পদকজয়ীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন বিরাট কোহলির। এবার টোকিও অলিম্পিক্সে ৭ টি পদক জিতেছে ভারত।

নটিংহ্য়াম: টোকিও অলিম্পিক্সে পদকজয়ী ও অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন বিরাট। কিন্তু ম্যাচের ফাঁকেই চোখ রাখছিলেন টোকিওয় ভারতের ইভেন্টের দিকেও। 

নিজের ট্যুইটারে একটি পোস্ট করেছেন বিরাট। সেখানে এবারের অলিম্পিক্সে ভারতের ৭ পদকজয়ীর ছবি পোস্ট করেছেন তিনি। নীরজ, সিন্ধু, চানু, বজরং, লভলিনা, রবির সঙ্গে ভারতীয় হকি দলের একটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন বিরাট। সেখানে তিনি লিখেছেন, 'টোকিও অলিম্পিক্সে পদকজয়ী ও অংশগ্রহণকারী সব অ্যাথলিটদের আমার তরফ থেকে শুভেচ্ছা। খেলায় হারজিত থাকেই। কিন্তু আসল কথা হল তুমি তোমার সেরাটা দেশের জন্য দিচ্ছ কিনা। আমরা সবাই তোমাদের জন্য ভীষণ ভীষণ গর্বিত। আর আমি আশাবাদী আগামীতেও দারুণ পারফর্ম করবে তোমরা। জয় হিন্দ।'

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হয়েছে। রবিবার প্রথম টেস্টের শেষ দিনে বৃষ্টির জন্য খেলাই শুরু করা যায়নি। হাতে ৯ উইকেট, জয়ের জন্য সারাদিনে দরকার মাত্র ১৫৭ রান। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার জন্য এরকম সুযোগ বারবার আসে না। ভারতীয় দলের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে সেই সুযোগ হাতছাড়া হল। বৃষ্টির জন্য ট্রেন্ট ব্রিজে ম্যাচের শেষ দিন একটি বলও করা গেল না। ফলে ম্যাচ ড্র হয়ে গেল।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের দরকার ছিল ২০৯ রান। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল এক উইকেটে ৫২। ২৬ রান করে আউট হয়ে যান কে এল রাহুল। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা (১২ অপরাজিত) ও চেতেশ্বর পূজারা (১২ অপরাজিত)। ভারতের সমর্থকদের আশা ছিল, শেষ দিন সহজেই জয় আসবে। কিন্তু প্রকৃতি সহায় না থাকায় সেই আশা পূরণ হল না। ২২ গজে ইংল্যান্ডের মাটিতে বিরাটদের জয়ের মুহূর্ত উদযাপন না করতে পারলেও অলিম্পিক্সের সৌজন্যে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে গত ২ সপ্তাহ ছিল বেশ আনন্দের। 

সেরা শিরোনাম

India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget