এক্সপ্লোর

সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হারালেন কোহলি

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুন্ন হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিক বৈঠকে ওই সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন কোহলি। ওই সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন, তাঁর আগ্রাসী মেজাজে রাশ টানা উচিত কিনা। কিন্তু এই প্রশ্নে যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান যে যথেষ্টই বিরক্ত হয়েছেন, তা দৃশ্যতই ছিল স্পষ্ট।

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুন্ন হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিক বৈঠকে ওই সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন কোহলি।  ওই সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন, তাঁর আগ্রাসী মেজাজে রাশ টানা উচিত কিনা। কিন্তু এই প্রশ্নে যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান যে যথেষ্টই বিরক্ত হয়েছেন, তা দৃশ্যতই ছিল স্পষ্ট। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন কোহলি এক কিউই ব্যাটসম্যান আউট হওয়ার পর যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, তাতে তাঁর আগ্রাসী মেজাজ ধরা পড়ে। এমনকি তিনি দর্শকদের উদ্দেশেও কিছু অশালীন শব্দ উচ্চারণ করেন বলে অভিযোগ। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে মহম্মদ শামির বলে টম ল্যাথাম আউট হওয়ার পর ওই ঘটনা ঘটে। মাঠে কোহলির এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শামির বলে ল্যাথাম আউট হওয়ার পর গ্যালারিতে কিউই দর্শকদের দিকে ঘুরে দাঁড়িয়ে অপশব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ। ওই সাংবাদিক প্রশ্ন করেন, এ ধরনের আগ্রাসী মেজাজে রাশ টেনে দলের সামনে দৃষ্টান্ত রাখার প্রয়োজন রয়েছে কিনা। এর জবাবে বেশ রেগে যান কোহলি। তিনি বলেছেন, আপনি কী মনে করেন? আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইছি। আপনার খতিয়ে দেখা প্রয়োজন, ঠিক কী ঘটেছিল এবং তারপর ভালো কোনও প্রশ্ন করা উচিত ছিল। আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছিল। আধা ধারণা নিয়ে এমন প্রশ্ন করতে পারেন না। ধন্যবাদ। উল্লেখ্য, সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে ছন্দে দেখা যায়নি কোহলিকে। একবারই শুধু ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। টেস্ট সিরিজে তো চার ইনিংসে একবারও ২০ রানের গণ্ডি ছাড়াতে পারেননি তিনি। ব্যাটসম্যানদের ভরাডুবির কারণে দ্বিতীয় টেস্টে ভারত সাত উইকেটে হেরেছে।

সেরা শিরোনাম

Prince Yadav: ১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব
১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget