এক্সপ্লোর

Babar Azam on Virat Kohli: 'এই দুঃসময়ও কেটে যাবে', অফফর্মের কোহলির পাশে বাবর আজম

Virat Kohli: ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টি-টোয়েন্টিতে মোট ১২ রান করার পর, দ্বিতীয় ওয়ান ডেতেও ব্যর্থ কোহলি। মাত্র ১৬ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়।

লাহোর: বর্তমানে পৃথিবীর সেরা ব্য়াটার কে, এই নিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির মত ভিন্ন। তবে ভারতীয় উপমহাদেশের মানুষদের কাছে লড়াইটা দুই জনের মধ্যেই সীমাবদ্ধ। ভারতীয় তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। 

বিরাটের প্রতি সমর্থন

প্রায়শই বাবর ও বিরাটের মধ্যে, কে বেশি ভাল ব্য়াটার, এই নিয়ে তর্ক-বিতর্ক লেগেই থাকে। তবে তর্ক বা বিরোধ নয়, অফফর্মের বিরাটের পাশেই এসে দাঁড়ালেন বাবর। ভারতীয় মহাতারকার প্রতি নিজের সমর্থন জানিয়ে বাবর নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।' ক্রিকেটপাগল দুই দেশের এক মহাতারকা থেকে আরেক মহাতারকার প্রতি এমন সমর্থন প্রদর্শনের ঘটনা বিরল। স্বভাবতই সেই কারণেই বাবরের এই পোস্ট এখন হু হু করে ভাইরাল।

 

কেরিয়ারের দুই প্রান্তে দুই মহাতারকা

বর্তমানে কেরিয়ারের একেবারে দুই প্রান্তে দাঁড়িয়ে বিরাট ও  বাবর। যেখানে চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) টি-টোয়েন্টিতে দুই ম্যাচে মাত্র ১২ রান করার পর, দ্বিতীয় ওয়ান ডেতেও ফ্লপ বিরাট। মাত্র ১৬ রানে সাজঘর ফিরতে হয় তাঁকে। প্রথম ওয়ান ডেতেও খেলেননি তিনি। শেষ আন্তর্জাতিক শতরানের পর ৭৭ ইনিংস ইতিমধ্যেই খেলে ফেলেছেন বিরাট। সম্প্রতি তাঁর ফর্ম তো আরও খারাপ হয়েছে। শেষ চার ওয়ান ডে ইনিংসে মাত্র ৪২ রান করেছেন কোহলি।

এর জেরেই ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ারও রব তুলছেন একাধিক সমর্থক তথা বিশেষজ্ঞরা। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ভারতীয় দলে জায়গাও সুনিশ্চিত নয়। অপরদিকে, পরের পর শতরান, অর্ধশতরানে দুরন্ত গতিতে ছুটছেন বাবর। বর্তমানে পাকিস্তান তারকা আইসিসির বিচারে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে। বাবরের থেকে ব্যাটিং সম্পর্কে খুব কম লোকেরই বেশি ধারণা থাকতে পারে। তাই তাঁর সমর্থনের এই পোস্টটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন দেখার কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে কেমন খেলেন।

আরও পড়ুন:  ছন্দে থাকা হুডা নন, বিশ্বকাপের জন্য অফফর্মের কোহলিই প্রথম পছন্দ ভারতীয় প্রাক্তনীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget