এক্সপ্লোর

Virat Kohli Resigns: বিরাট ঘোষণা! টেস্ট দলের নেতৃত্বও ছাড়লেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট চমক। টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কোহলি।

কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট চমক। টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কোহলি।

 

Virat Kohli Resigns: বিরাট ঘোষণা! টেস্ট দলের নেতৃত্বও ছাড়লেন কোহলি

সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে কোহলি লিখেছেন, 'দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে ৭ বছর ধরে কঠোর পরিশ্রম, সাধনা ও অক্লান্ত অধ্যাবসায় লেগেছে। পুরোপুরি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিছুই বাদ দিইনি। সব কিছুরই শেষ থাকে আর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে আমার ইতি টানার সময়। অনেক উত্থানের পাশাপাশি কিছু খারাপ সময়ও গিয়েছে। কিন্তু কখনও প্রচেষ্টা ও বিশ্বাসের অভাব ছিল না। আমি সব সময় যা করি তাতে একশো কুড়ি শতাংশ দেওয়ায় বিশ্বাসী আর যদি সেটা না পারি তাহলে জানি সেটা ঠিক নয়। মনের দিক থেকে আমি পুরোপুরি স্বচ্ছ আর দলের কাছে সৎ থাকতে চাই'।

কোহলি আরও লিখেছেন, 'এতদিন ধরে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে সমস্ত সতীর্থদের যারা আমার দর্শন বাস্তবায়িত করার চেষ্টা করে গিয়েছে আর পরিস্থিতি যাই হোক না কেন কখনওই হাল ছাড়েনি। তোমাদের জন্যই এই সফরটা এত সুন্দর আর স্মরণীয় হয়ে রইল। রবি ভাই (রবি শাস্ত্রী) ও সাপোর্ট গ্রুপ যাঁরা টেস্ট ক্রিকেটে ক্রমশ এগিয়ে চলা এই গাড়ির ইঞ্জিন ছিলেন, আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে আপনাদের ভূমিকা বিরাট ছিল। শেষে এমএস ধোনিকে ধন্যবাদ দেব যে অধিনায়ক হিসাবে আমার দক্ষতায় আস্থা রেখেছিল এবং আমাকে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সেরা লোক মনে করেছিল'।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি। তারপর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলের নির্বাচনের আগে তাঁকে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষণা করা হয়। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দাবি করেন, বিরাটকে টি-টোয়েন্টি নেতৃত্ব না ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিরাট শোনেননি। যদিও সেই মত খণ্ডন করে বিরাট জানিয়েছিলেন যে, তাঁকে কোনও অনুরোধ করা হয়নি। পরে প্রধান নির্বাচক চেতন শর্মা সৌরভের সুরেই বলেছিলেন যে, কোহলিকে ভেবে দেখার অনুরোধ করা হলেও তিনি টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছিলেন। আর সীমিত ওভারের ক্রিকেটে একজন অধিনায়ক রাখা হবে বলেই ওয়ান ডে নেতৃত্ব থেকে তাঁকে সরানো হয়। বিরাট বনাম বোর্ড সংঘাতের আঁচ তখন থেকেই বেশ টের পাওয়া যাচ্ছিল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পরই ফের বিস্ফোরণ ঘটালেন বিরাট। ছেড়ে দিলেন টেস্ট দলের নেতৃত্ব। বোর্ডের পরবর্তী পদক্ষেপ দেখার অপেক্ষা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget