এক্সপ্লোর

Kohli on Finch Retirement: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ, প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন কোহলি?

Aaron Finch: অ্যারন ফিঞ্চ ওয়ান ডে ক্রিকেট ছাড়লেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। সামনের মাসে তাঁর অধীনেই অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে বিশ্বখেতাব ডিফেন্ড করতে নামবে।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। শনিবারই (১০ সেপ্টেম্বর) ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক। ফলে পরের বছরের বিশ্বকাপে খেলতে দেখা যাবে না ফিঞ্চকে। ২০১৫ বিশ্বকাপ জয়ী অজি তারকাকে স্বাভাবিকভাবেই ক্রিকেটবিশ্ব শুভেচ্ছায় ভাসায়। বাদ যাননি বিরাট কোহলিও (Virat Kohli)।

ফিঞ্চকে শুভেচ্ছাবার্তা কোহলির

ফিঞ্চ এবং কোহলি ২০২০ সালে একসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলেছেন। তাই ব্যক্তিগতভাবেও ফিঞ্চের সঙ্গে কোহলির সখ্যতা রয়েছে। প্রাক্তন সতীর্থ কেরিয়ারের এই বিরাট বড় সিদ্ধান্ত জানানোর পর, তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কোহলি। ফিঞ্চের ইনস্টাগ্রাম পোস্টে কোহলি তাঁর প্রশংসা করে লেখেন, 'ওয়েল ডান ফিঞ্চি। এত বছর ধরে তোমার বিপক্ষে এবং আরসিবিতে তোমার সঙ্গে খেলার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তোমার জীবনের পরবর্তী অধ্যায়টা দারুণভাবে উপভোগ করো।'


Kohli on Finch Retirement: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ, প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন কোহলি?

আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের কেরিয়ারে শেষ ওয়ান ডে ম্যাচে খেলতে নামবেন ফিঞ্চ। চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে একেবারেই ভাল ফর্মে ছিলেন না তিনি। এখনও পর্যন্ত ১৩টি ইনিংস খেলে ১৬৯ রান করেছেন তিনি। গত ১২ ইনিংসের মধ্যে ৫ টি ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন। শেষ ৭ ইনিংসে ২৬ রান করেছেন। সম্প্রতি হাঁটুর চোটও বারবার ভুগিয়েছে ফিঞ্চকে। ২০২৩ বিশ্বকাপ ভারতের মাটিতে। কিন্তু তার আগে ওয়ান ডে ফর্ম্য়াটে টানা খেলে যাওয়া সম্ভব হচ্ছিল না ফিঞ্চের। কাঁধের চোটও সমস্যা বাড়িয়েছে। তাই ওয়ান ডেকে বিদায় জানাতে চলেছেন অজি অধিনায়ক।

টি-টোয়েন্টি খেলবেন ফিঞ্চ

নিজের ওয়ান ডে কেরিয়ারে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিঞ্চ। ঝুলিতে রয়েছে ৫৪০০ রান। ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার জার্সিতে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি রয়েছে ফিঞ্চের। তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। এটিই ফিঞ্চের ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। অবশ্য তিনি ওয়ান ডে ক্রিকেট ছাড়লেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। সামনের মাসে তাঁর অধীনেই অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে বিশ্বখেতাব ডিফেন্ড করতে নামবে।

আরও পড়ুন: বাবরের মতামত না নিয়েই রিভিউয়ের ইশারা, ক্ষুব্ধ পাক অধিনায়ক আম্পায়ারকে কী বললেন?

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget