এক্সপ্লোর

Asia Cup 2022: এশিয়া কাপের প্রাক্কালে হঠাৎই ধোনিকে স্মরণ কোহলির, কিন্তু কেন?

Virat kohli And MS Dhoni: দীর্ঘদিন ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসাবে খেলেছেন বিরাট। ধোনির থেকই ২০১৪ সালে টেস্ট এবং ২০১৭ সালে ওয়ান ডে দলের নেতৃত্ব হাতে তুলে নেন কোহলি।

নয়াদিল্লি: শনিবার, ২৭ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। আর টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মারকাটারি লড়াই। রবিবাসরীয় মহারণে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই বিরাট কোহলি (Virat Kohli)। তাও এই ম্যাচে সকলের নজর যেন তাঁর দিকেই। তবে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের আগে বিরাট ডুব দিলেন স্মৃতির গভীরে।

বিরাটের স্মৃতিচারণ

বৃহস্পতিবার, রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোহলি একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাঁর সঙ্গে অন্য কেউ নয়, দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর সম্পূর্ণ করেছেন কোহলি। এরই মাঝে মানসিক স্বাস্থ্য ও চাপ নিয়েও মুখ খুলেছেন তিনি। ব্যাটে ফর্ম নেই বিরাটের। সাম্প্রতিক সময়ে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এ সবের মাঝেই নিজের কেরিয়ারের সবচেয়ে উপভোগ্য সময় হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির অধীনে খেলাকেই বেছে নিলেন কোহলি। 

দীর্ঘদিন ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসাবে খেলেছেন বিরাট। ধোনির থেকই ২০১৪ সালে টেস্ট এবং ২০১৭ সালে ওয়ান ডে দলের নেতৃত্ব হাতে তুলে নেন কোহলি। সোশ্যাল মিডিয়া পোস্টে ধোনির অধীনে খেলার নিজের স্মৃতিচারণ করে কোহলি লেখেন, 'এই মানুষটির (ধোনি) বিশ্বস্ত ডেপুটি হিসাবে খেলার সময়কালটা আমার কেরিয়ারের সবচেয়ে উপভোগ্য এবং উত্তেজক সময় ছিল। আমাদের পার্টনারশিপ আমার কাছে সবসময়ই বিশেষ অনুভূতির। ৭ (ধোনির জার্সি নম্বর) + ১৮ (বিরাটের জার্সি নম্বর)।' ৭+১৮ যোগ করলে দাঁড়ায় ২৫। বিরাট গতকাল, অর্থাৎ ২৫ অগাস্টই এই ক্যাপশন লিখে ধোনির সঙ্গে ছবিটি পোস্ট করেন।

 

ধোনিকে মিস করছেন কোহলি?

সোশ্যাল মিডিয়ায় কোহলির শেয়ার করা ছবিটি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কালে। সম্ভবত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের ছবিটি। ওই ম্য়াচেই বিরাট সমর্থকদের বিচারে সেরা টি-টোয়েন্টি ইনিংসটি খেলেছিলেন। ৫১ বলে ৮২ রানের ঝাঁ চকচকে ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। সেইসব দিন এখন খানিকটা পিছনে। ফর্মের সঙ্গে লাগাতার লড়াই চলছে তাঁর। এর মধ্যেই এই ছবি শেয়ার করায়, প্রশ্ন উঠছে, তাহলে কী বিরাট ধোনির উপদেশ এবং তাঁর মতামত মিস করছেন? কোনও স্পষ্ট জবাব না থাকলেও, ধোনির মতো একজনের পাশে না থাকা কিন্তু সকলেই মিস করবেন।

আরও পড়ুন: রবিবার শুরু ভারতের এশিয়া কাপ অভিযান, তার আগে সামনে এল দলের নতুন জার্সি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget