এক্সপ্লোর

Kohli in Press Conference: ব্যাটিং টিপস পেয়ে মেজাজ হারাতে গিয়েও সামলালেন কোহলি, বললেন, 'ওকে, থ্যাঙ্কস'

India vs England: এরকম ছবি খুব কমই দেখা গিয়েছে। যেখানে সাংবাদিক বৈঠকে কেউ তাঁর বা তাঁর সতীর্থদের খেলার ধরন নিয়ে প্রশ্ন করছেন আর হাসিমুখে তা হজম করছেন বিরাট কোহলি।

হেডিংলে: এরকম ছবি খুব কমই দেখা গিয়েছে। যেখানে সাংবাদিক বৈঠকে কেউ তাঁর বা তাঁর সতীর্থদের খেলার ধরন নিয়ে প্রশ্ন করছেন আর হাসিমুখে তা হজম করছেন বিরাট কোহলি।

শনিবার অবশ্য এরকমই এক ব্যতিক্রমী দিন দেখা গেল হেডিংলেতে। যখন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক বিরাট কোহলিকে পরামর্শ দিতে শুরু করলেন কীভাবে তাঁর এবং ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের ব্যাট করা উচিত ছিল। আর তা শুনে মেজাজ হারাতে গিয়েও লাগাম টানলেন কোহলি। শুধু 'ওকে, থ্যাঙ্কস' বলে পরের প্রশ্ন শুনলেন।

বিরাট কোহলি কি 'ক্যাপ্টেন কুল' হয়ে গেলেন? হেডিংলে টেস্টের পর সাংবাদিক বৈঠকে বিরাটের ‘ধন্যবাদ’ মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের বক্তব্য, স্বভাববিরুদ্ধ সংযম দেখিয়েছেন বিরাট।

শনিবার লিডসে ইনিংস ও ৭৬ রানে ইংল্যান্ডের কাছে হারের পর যথারীতি ভারতের চার পেসার নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়তি ব্যাটসম্যানের প্রয়োজন আছে কি না, তা নিয়েও বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। কীভাবে প্রথম ইনিংসে ৭৮ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস, তা নিয়েও পর্যালোচনা চলছে। সাংবাদিক বৈঠকে বিরাটকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। তেমনই একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিরাট। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

লিডসে ভারতীয় ব্যাটসম্যানদের কোথায় ভুল হয়েছে, ব্যাখ্যা করছিলেন বিরাট। বলছিলেন, ‘যে বলটা ব্যাকফুটে খেলা দরকার, সেটা ফ্রন্টফুটে খেলা হচ্ছে।’ সেই উত্তর পুরোপুরি শেষ হওয়ার আগেই একজন সাংবাদিক বিরাটকে বলেন, ‘অবশ্যই ইংল্যান্ড ফুল লেংথে বল করছে এবং প্যাড লক্ষ্য করে আক্রমণ করছে। যখন পেছনের পায়ে গিয়ে খেলার সুযোগ থাকছে। ভারতকে দেখে মনে হচ্ছে যে অনেক রান করার সুযোগ হারাচ্ছে।’ সেই মন্তব্যের পর রীতিমতো সংযম দেখালেন বিরাট। শুধু বললেন, ‘আচ্ছা, ধন্যবাদ (ওকে, থ্যাঙ্কস)।'

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকের বক্তব্য, বিরাটের উত্তর না শুনেই যেভাবে কথা থামিয়ে দিয়েছেন ওই ব্যক্তি, তা মোটেও গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন, ভারত ম্যাচ হেরেছে বলে বিরাটকে যে কেউ ব্যাটিং নিয়ে পরামর্শ দেবেন, সেটা মেনে নেওয়া যায় না।

ম্যাচের পরই হাসপাতালে জাদেজা, ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget