এক্সপ্লোর

সচিনের সমস্ত রেকর্ড ভেঙে দেবেন কোহলি, বললেন জাহির আব্বাস

নয়াদিল্লি: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান জাহির আব্বাসও। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই এখন কোহলি বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বলে মত প্রকাশ করেছেন। তাঁদের অনেকেই মনে করেন, কোহলি সচিন তেন্ডুলকরের সমস্ত রেকর্ডই ভেঙে দেবেন। জাহির আব্বাসও তাঁদের সুরেই সুর মেলালেন। কোনও ব্যাটসম্যানকে বিচার জাহির ক্রিকেট বিশেষজ্ঞদের সময়, পরিবেশ ও প্রতিপক্ষর মাপকাঠিতে করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি, বিরাটই সেরা। ও সমস্ত রেকর্ডই ভাঙবে। শুধু বিরাটই নয়, ভারতীয় দলে অন্যান্য সেরা ব্যাটসম্যানও রয়েছে। রোহিত শর্মার স্ট্রোক দেখাটা খুবই আনন্দের। ওর স্ট্রোক দেখে প্রশংসা না করে উপায় থাকে না। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রোকের বৈচিত্র রয়েছে। জাহির আব্বাস বলেছেন, একটা সময় পাকিস্তান ভারতকে নিয়মিত হারাত। কিন্তু সম্প্রতি ভারতের ক্রিকেট কাঠামোর অনেক উন্নতি হয়েছে। আর এই ব্যবস্থার কারণেই উঁচুমানের খেলোয়াড়রা উঠে আসছে। তিনি আরও বলেছেন, শুধু ব্যাটসম্যানরাই নয়, ভারতীয় বোলাররাও প্রচুর উন্নতি করেছে। এর কারণ, ভারতীয় বোর্ডের দূরদৃষ্টি ছিল এবং সেজন্য এমআরএফ অকাদেমি তৈরি করে সেখানে ডেনিস লিলির মতো ক্রিকেটারকে কোচ করে এনেছিল। জাহির আব্বাস বলেছেন, এই মুহূর্তে ভারতই সেরা দল। ওদের মাণের অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে আইপিএলের পর। কারণ, ওরা প্লেয়ারদের যে কোনও জায়গায় গিয়ে খেলার অনুমতি দেয় না। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার দিকটিও নিশ্চিত করেছে বোর্ড। ২০১৭-তে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কথা ভুলে সামনের দিকে তাকানোর পরামর্শ পাক ক্রিকেটারদের দিয়েছেন জাহির আব্বাস। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত, পাকিস্তানের ক্রিকেট কালচারে সাফল্য সমস্ত দুর্বলতা ঢেকে দেয়। কিন্তু পাকিস্তানের প্রতিবেশীদের কাছ থেকে শেখার দরকার রয়েছে। শুধু ভারতই নয়, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাও এখন অনেক উন্নতি করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget