এক্সপ্লোর

কোহলির অর্ধশতরান, তৃতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত

বিশাখাপত্তনম: প্রথম টেস্টে কোণঠাসা অবস্থা থেকে ড্র করা ভারতীয় দল দ্বিতীয় টেস্টেই স্বমহিমায়। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা বিশাখাপত্তনমে প্রথম দিন থেকেই বুঝিয়ে দিচ্ছেন, রাজকোটের ফল নেহাতই অঘটন ছিল। যোগ্য দল হিসেবেই টেস্টে এক নম্বর ভারত। সমালোচকরা যতই দাঁত-নখ বার করুন না কেন, টেস্টে আপাতত শীর্ষস্থান থেকে ভারতকে কেউ সরাতে পারবে না। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই জয়ের স্বপ্ন দেখছে ভারত। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেট এবং কোহলির অপরাজিত অর্ধশতরান। প্রথম ইনিংসে ভারতের ৪৫৫ রানের জবাবে ২৫৫ রানেই শেষ হয়ে গিয়েছে অ্যালেস্টার কুকদের প্রথম ইনিংস। ২০০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারালেও, দিনের শেষে ভাল জায়গাতেই ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৯৮। ব্যাট করছেন বিরাট কোহলি (৫৬) এবং অজিঙ্ক রাহানে (২২)। ভারত এখন এগিয়ে ২৯৮ রানে। ম্যাচের বাকি আরও দু দিন। ভারত নিশ্চিতভাবেই চতুর্থ দিন সকালে লিড আরও বাড়িয়ে নেবে। এরপর অশ্বিনরা প্রথম ইনিংসের পারফরম্যান্স দেখাতে পারলে ভারতের সিরিজে এগিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আরও পড়ুন, চলতি বছরে টেস্টে ৫০ উইকেট অশ্বিনের গতকালের ১০৩ রানে ৫ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে আজ সকালে শুরুটা ভালই করেছিল ইংল্যান্ড। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান বেন স্টোকস (৭০) ও জনি বেয়ারস্টো (৫৩) অর্ধশতরান করেন। বেয়ারস্টোকে আউট করে দিনের প্রথম আঘাত হানেন উমেশ যাদব। মধ্যাহ্নভোজের বিরতির সময় ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১৯১। দিনের দ্বিতীয় সেশনে আদিল রশিদকে (৩২ অপরাজিত) সঙ্গে নিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন স্টোকস। কিন্তু তিনি ফিরে যাওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি। টেস্টে এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনের ঘুর্ণিতে কাত হয়ে যায় ইংল্যান্ড। অশ্বিনের পাঁচ উইকেটের পাশাপাশি মহম্মদ শামি, উমেশ, রবীন্দ্র জাডেজা ও জয়ন্ত যাদব একটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে চা পানের বিরতিতে ভারতের রান ছিল বিনা উইকেটে ৮। তবে বিরতির পর খেলা শুরু হতেই ফিরে যান লোকেশ রাহুল (১০) ও মুরলী বিজয় (৩)। দু জনকেই ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। চেতেশ্বর পূজারাকে (১) আউট করেন জেমস অ্যান্ডারসন। দিনের বাকি সময়টা ইংরেজ বোলারদের আর মাথায় চড়তে দেননি কোহলি। তাঁর চওড়া ব্যাটে প্রথম টেস্ট ড্র করেছিল ভারত। এবার জয়ের কাছাকাছি দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget