এক্সপ্লোর

IND vs SA: আউট বিরাট, রোহিত, রাবাডার আগুনে পেসের সামনে মাথা নোয়ালো ভারতের টপ অর্ডার

IND vs SA, 1st Test: যার অন্যতম কারণ কাগিসো রাবাডা। আগুনে পেসে ভেঙে দিলেন ভারতের টপ অর্ডারের ব্যাটিং। রান পেলেন না রোহিত, গিল, যশস্বী কেউই।

সেঞ্চুরিয়ন: যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। ঠিক সেটাই হল। দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে রাবাডা, এনগিডিদের খেলা যে কোনওভাবেই সহজ হবে না, তার সতর্কতা বারবার ছিল। তবুও তরুণ ভারতীয় দল (Indian Cricket Team) এবারের সফরে ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করেছিলেন সবাই। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং দেখার পর কিন্তু চিন্তার ভাঁজ পড়তে বাধ্য রাহুল দ্রাবিড় অ্যান্ড কোংয়ের কপালে। যার অন্যতম কারণ কাগিসো রাবাডা (Kagiso Rabada)। আগুনে পেসে ভেঙে দিলেন ভারতের টপ অর্ডারের ব্যাটিং। রান পেলেন না রোহিত, গিল, যশস্বী কেউই। কিছুটা লড়াই করলেও ক্রিজে সেট হয়েও বড় রান পেলেন না বিরাট  কোহলি ও শ্রেয়স আইয়ার। যার ফলে প্রথম দিনের চা পানের বিরতির আগেই ৬ উইকেট খুঁইয়ে চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। 

গত ৩১ বছরে আটবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল। কিন্তু টেস্ট সিরিজ জিততে পারেনি তাঁরা। এবার দল নির্বাচনে 'বুড়ো' রাহানে, পূজারাকে দলে নেওয়া হয়নি। বদলে নতুন মুখ হিসেবে জয়সওয়াল, শ্রেয়সের ওপরই ভরসা রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারেও বদল আনা হয়েছে। বিরাট তাঁর তিন নম্বর স্লট ছেড়ে দিয়েছেন। জয়সওয়াল রোহিতের সঙ্গে ওপেনে নামায়, গিল তিনে নেমে আসেন। চারে নামছেন বিরাট। এদিনের ম্যাচেও তেমনভাবেই ব্যাটিং অর্ডার সাজানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হল না। রাবাডার বলে বার্গারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত মাত্র ৫ রান করে। ভাল শুরু করেও ক্রিজে থিতু হতে পারলেন না জয়সওয়াল। ৪টি বাউন্ডারি হাঁকালেও ১৭ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় জয়সওযালকে। বার্গার তুলে নেন বাঁহাতি ভারতীয় ওপেনারের উইকেট। 

বার্গারের দ্বিতীয় শিকার হন গিল। ২ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। মাত্র ২৪ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। সেখান থেকে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মধ্যাহ্নভোজের পরই অবশ্য আঘাত হানেন রাবাডা। ৩১ রান করে প্রোটিয়া পেসারের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। 

বিরাট কোহলি ৩৮ রান করে রাবাডার চতুর্থ শিকার হন। তিনিও ক্যাচ আউট হয়ে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন শেষ আউট হয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget