এক্সপ্লোর

শিক্ষক দিবসে কোহলির 'বিরাট' উপহার, অভিভূত গুরু

নয়াদিল্লি: বিরাট কোহলির জীবনে তাঁর কোচ রাজকুমার শর্মার অবদানের কথা ক্রিকেট দুনিয়ায় অজানা নয়। শিক্ষাগুরুর পরিশ্রমের মর্যাদাও দিয়েছেন শিষ্য। দুবছর আগে শিক্ষক দিবসে অসাধারণ এক উপহার দিয়েছেন বিরাট। সেখানেও বিরাটের 'বিরাট' হৃদয়ের পরিচয় মিলেছে। চমৎকার এই খবর প্রকাশিত হয়েছে প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক বিজয় লোকপাল্লির লেখা 'ড্রাইভেন' নামে একটি বইয়ে। ২০১৪-এ শিক্ষক দিবসের দিনটি রাজকুমার কোনওদিনই ভুলতে পারবেন না। ওই বইটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ কুমার জানিয়েছেন, বাড়িতে বেলের আওয়াজ শুনে তিনি দরজা খুলে দেখেন, বিরাটের দাদা বিকাশ এসেছেন। এত সকালে বিকাশ আসায় তিনি বেশ ঘাবড়ে যান। বিকাশ বাড়ির ভিতর ঢোকেন। এরপর নিজের সেলফোন থেকে একটি নম্বরে ফোন করে রাজকুমারকে ধরিয়ে দেন। ফোনের ওপ্রান্তে থেকে ভেসে আসে 'হ্যাপি টিচারস্ ডে স্যার'। গলাটি তাঁর ভীষণই চেনা। বুঝতে অসুবিধা হয় না, প্রিয় ছাত্র বিরাট ফোন করেছেন। এরপর রাজকুমারের মুঠোয় একগোছা চাবি ধরিয়ে দেন বিকাশ। কী ঘটছে কিছুই বুঝতে পারেন না তিনি। এরপর বিকাশ তাঁকে বাড়ির বাইরে আসতে অনুরোধ করেন। এসে দেখেন বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে বহুমূল্য একটি গাড়ি। শিক্ষকদিবসে বিরাটের 'বিরাট' উপহার। রাজকুমার বলেন, বিষয়টি গাড়ি-উপহার বলে নয়, আমার সঙ্গে তাঁর যে সম্পর্ক, সে যে আমায় মনে রেখেছে, তাঁর জীবনে আমার যে অস্তিস্ব, তাকে স্বীকৃতি জানিয়েছে, এতে আমি অভিভূত। আবেগঘন মুহূর্তটি তিনি বেশ উপভোগ করেছেন।

সেরা শিরোনাম

ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Argentina vs Egypt: আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল
আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল
India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা

ভিডিও

Honeymoon on Train News | চলন্ত ট্রেনে 'হানিমুন স্যুইট'! ভাইরাল ভিডিও | ABP ANANDA LIVE
Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget