এক্সপ্লোর

ব্যাটিং তাণ্ডবের মধ্যেই পাক ক্রিকেটারের আবদারে সহবাগের মুখে কিশোর কুমারের গান!  

বেঙ্গালুরুতে একটি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তখন ১৫০-র মতো রানে ব্যাট করছি। শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির হামিদ আবদার করল গান শোনানোর। মনে আছে কিশোর কুমারের একটা গান শুনিয়েছিলাম।

নয়াদিল্লি: ক্রিজে তাঁর উপস্থিতি মানেই বিপক্ষ শিবিরে ত্রাসের বাতাবরণ। ঝোড়ো গতিতে বাউন্ডারি, ওভার বাউন্ডারি তো আছেই, সঙ্গে আবার সঙ্গী গুন গুন করে আওড়ানো গানের কলি।

বীরেন্দ্র সহবাগের চিরাচরিত যে রূপের সঙ্গে পরিচিত ভারতীয় ক্রিকেটভক্তরা। তবে তাঁর ব্যাটিং তাণ্ডবের মাঝে অনুরোধের জেরে গায়ক হয়ে ওঠার কাহিনী অজানা ছিল এতদিন। ঘটনাক্রম আর পাঁচটা হালকা মেজাজের কোনও খেলায় নয়, একেবারে ভারত-পাকিস্তান মহারণের মাঝে ঘটেছিল যে ঘটনা।

পাকিস্তানের ইয়াসির হামিদ বীরুর কাছে তাঁর ব্যাটিংয়ের মাঝেই আবদার জোড়েন গান শোনার। তাও এমন সময় যখন সহবাগ ব্যাটিং বিক্রমে দেড়শোর কাছাকাছি ব্যাট করছেন। এক সাক্ষাৎকারে বীরু বলেছেন, ‘ব্যাট করার মাঝে কেউ জানতে পারতো না গান করছি। নিজের মেজাজেই গুন গুন করতাম। ‘চলা যাতা হুঁ কিসি কি ধুন মে’ আমার পছন্দের গান, রান পাই বা না পাই, গানটা মানসিকভাবে চাঙ্গা করে দিত। বেঙ্গালুরুতে একটি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তখন ১৫০-র মতো রানে ব্যাট করছি। শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির হামিদ আবদার করল গান শোনানোর। মনে আছে কিশোর কুমারের একটা গান শুনিয়েছিলাম।'

তাঁর মতো ক্রিস গেইলও ব্যাট করতে করতে গুন গুন করেন বলেই জানিয়েছেন সহবাগ। সঙ্গে পাক ম্যাচে গান শোনানোর ভিত্তিতে চেনা মেজাজে মুলতানের সুলতান জুড়েছেন, ‘শুধু আমার ব্যাটিংয়েই নয়, গান গেয়েও পাকিস্তানের ক্রিকেটারদের আনন্দ দিয়েছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget