এক্সপ্লোর

Virender Sehwag: গান গাইবেন সহবাগ? ইঙ্গিতপূর্ণ ট্যুইট কৈলাস খেরের

তিনি গান ভালবাসেন। মাঠে খেলতে খেলতেই তিনি গান গাইতেন। তিনি বা তাঁর সতীর্থরা বারবার গল্পের ছলে বলে থাকেন যে, প্রতিপক্ষের সেরা পেসারকে খেলার সময়ও তিনি নাকি বলিউডের জনপ্রিয় গানের দুই কলি গেয়ে নিতেন।

মুম্বই: তিনি গান ভালবাসেন। মাঠে ক্রিকেট খেলতে খেলতেই তিনি গান গাইতেন। তিনি বা তাঁর সতীর্থরা বারবার গল্পের ছলে বলে থাকেন যে, প্রতিপক্ষের সেরা পেসারকে খেলার সময়ও তিনি নাকি বলিউডের জনপ্রিয় গানের দুই কলি গেয়ে নিতেন।

এবার কি সেই বীরেন্দ্র সহবাগকে গায়ক হিসাবে দেখা যাবে? তাঁকে নিয়ে সেরকমই ইঙ্গিতপূর্ণ এক ছবি পোস্ট করলেন কৈলাস খের। যা শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল।

কী লিখেছেন কৈলাস? বীরুর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন কৈলাস। দুজনে একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে। যেন রেকর্ডিং স্টুডিওর ছবি। সঙ্গে কৈলাস হিন্দিতে লিখেছেন, 'ওয়সে তো হাম গাতে হ্যায় ডটকর লেকিন ইস বার আনে বালা হ্যায় কুছ হটকর। জুড়ে রহিয়ে হামারে সব সামাজিক মঞ্চ পর।' যার বাংলা করলে দাঁড়ায়, 'আমি গান তো মনপ্রাণ দিয়ে করি, তবে এবার অন্যরকম কিছু হতে চলেছে। সামাজিক মাধ্যমে আমার সঙ্গে থাকুন।'

সহবাগ ট্যুইটটি লাইক করেছেন। তবে তিনি নিজে এখনও কিছু বলেননি।

কয়েকদিন আগেই কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে সাড়া ফেলে দিয়েছিলেন বীরু। সামনে প্রশ্নকর্তার ভূমিকায় বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। পাশে হটসিটে জাতীয় দলের প্রবাদপ্রতিম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) ভ্রুক্ষেপ নেই। তিনি নিজস্ব বাচনভঙ্গিতে স্বমহিমায়। অমিতাভের প্রশ্নে অকপটে বলে দিয়েছিলেন, বিপদে পড়লে দাদা তো আমাকেই খুঁজত!

'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৩ নম্বর সিজনে বিশেষ পর্বে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র সহবাগ। সেখানে সহবাগকে দেখা গিয়েছিল অমিতাভের কাছে সৌরভের নামে নালিশ করতে। 'বিগ বি'-র উদ্দেশে সৌরভকে বলতে শোনা যায়, তিনি যেন কখনওই সহবাগকে বিশ্বাস না করেন। করলেই পস্তাতে হবে। তাতে বীরুর জবাব ছিল, 'এখন উনি একথা বলছেন। অথচ মাঠে বড় রান করার প্রয়োজন হলেই উনি এই বীরুকেই খুঁজতেন। ব্যাটিংয়ে কে ওপেন করবে ভেবে পাচ্ছেন না, ডাকো বীরুকে। বোলাররা পার্টনারশিপ ভাঙতে পারছে না, আমিই কাজে এসেছি! আমিই প্রতিবার ওঁর মুশকিল আসান হয়েছি'। সৌরভ ও অমিতাভ দু'জনেই তখন হেসে গড়িয়ে পড়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget