এক্সপ্লোর

Daniel Sams test positive: এবার করোনা আক্রান্ত আরসিবি অলরাউন্ডার ড্যানিয়েল সাম্স

টুর্নামেন্ট শুরুর ২ দিন আগে ধাক্কা আইপিএলে

মুম্বই:  আইপিএলে করোনার থাবা ক্রমশ জাঁকিয়ে বসছে। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-র অস্ট্রেলীয় অলরাউন্ডার ড্যানিয়েল সাম্স। 

আগামী ৯ তারিখ, অর্থাৎ শুক্রবার থেকে চেন্নাই শহরে শুরু হচ্ছে আইপিএল। তার ঠিক দুদিন আগে, আজ, বুধবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ড্যানিয়েল। 

এদিন আরসিবি-র তরফ থেকে দলের ট্যুইটার হ্যান্ডলে এই খবর ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, গত ৩ তারিখ ভারতে আসেন এই ক্রিকেটার। সেই সময় তাঁর কোভিড-পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল।

তবে, ৭ তারিখ তাঁর দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও, তাঁর মধ্যে কোনওপ্রকার উপসর্গ নেই বলে দলের তরফে জানানো হয়েছে। বর্তমানে দলের নির্দিষ্ট করে দেওয়া স্বাস্থ্যশিবিরে আইসোলেশনে রয়েছেন ড্যানিয়েল। 

আরসিবি জানিয়েছে, দলের মেডিক্যাল টিম তাঁর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। বিসিসিআই প্রোটোকল অনুযায়ী, সারাক্ষণ তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে। 

আরও পড়ুন:

Kiran More corona positive: মুম্বই শিবিরে করোনার হানা, আক্রান্ত উইকেটকিপারদের পরামর্শদাতা মোরে

প্রসঙ্গত, শুক্রবার প্রথম ম্যাচে, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি। এখনও পর্যন্ত তিনটি আইপিএলের ম্যাচ খেলেছেন ড্যানিয়েল। 

এর আগে, মঙ্গলবার করোনায় আক্রান্ত হন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক পরামর্শদাতা কিরণ মোরে।

একটি বিবৃতিতে মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, “কিরণ মোরে আপাতত উপসর্গহীন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলের চিকিৎসকেরা নিয়মিত বোর্ডের রীতি মেনে মোরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।”

বিবৃতি প্রকাশের পাশাপাশি সমর্থকদের করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

এই নিয়ে আরসিবি দলে দুজন করোনায় আক্রান্ত হলেন। এর আগে দেবদত্ত পডিক্কলের রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে আইসোলেশনে রাখা হয়। 

প্রসঙ্গত, শুরুর আগেই করোনার হানায় বিপর্যস্ত আইপিএল। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের বেশ কয়েকজন কর্মী থেকে শুরু করে সম্প্রচার ক্রু, ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী এবং বেশ কয়েকজন ক্রিকেটার এই মারণভাইরাসে সংক্রমিত হন। অক্ষর পটেল থেকে নীতীশ রানা-- অনেকেই কোভিড পজিটিভ হয়েছেন। 

এবছর দিল্লি ক্যাপিটালস থেকে আরসিবিতে এসেছেন ড্যানিয়েল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Spain Vs Belgium: ৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?
৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget