এক্সপ্লোর

Team India Head Coach: করোনা আক্রান্ত দ্রাবিড়, অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করল বিসিসিআই

Indian Coach: গতকালই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের করোনাআক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল বিসিসিআই। তাঁর অসুস্থতার জেরেই অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষিত হল।

মুম্বই: ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত বিশ্রামে রয়েছেন বলে আগেই জানিয়েছিল বিসিসিআই। এবার রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের নামও ঘোষণা করে দিল বিসিসিআই। ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) অন্তর্বর্তীকালীন কোচ ঘোষণা করা হয়েছে। 

আজ, বুধবারই (২৪ অগাস্ট) বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়। বিসিসিআই বিবৃতিতে জানায়, 'এনসিএ প্রধাণ ভিভিএস লক্ষ্মণ আমিরশাহিরতে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ ২০২২-এ ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন। লক্ষ্মণ জিম্বাবোয়েতে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন। আমিরশাহিতে দল উড়ে যাওয়ার পূর্বে রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায়, তিনিই (লক্ষ্মণ) আপাতত এশিয়া কাপে ভারতীয় দলের প্রস্তুতি দেখবেন। দ্রাবিড় করোনা নেগেটিভ হয়ে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের ছাড়পত্র পাওয়ার পরেই দলের সঙ্গে যোগ দেবেন।'

 

বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয় যে লক্ষ্মণ ইতিমধ্যেই দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। লক্ষ্মণের পাশাপাশি জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে থাকা বাকি তারকারাও দুবাই পৌঁছে গিয়েছেন। খেলোয়াড়দের সেই তালিকায় রয়েছেন দলের সহ-অধিনায়ক কেএল রাহুল, দীপক হুডা এবং আবেশ খান। এই তিনজন সরাসরি হারারে থেকে লক্ষ্মণের সঙ্গেই দুবাইয়ে পৌঁছেছেন।

দ্রাবিড়ের করোনা নিয়ে বিসিসিআইয়ের বিবৃতি

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয়েছেন। বিসিসিআইয়ের তরফে মঙ্গলবার (২৩ অগাস্ট) রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন। রবিবার (২৮ অগাস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে প্রথম ম্যাচে নামবে ভারত। তার আগে অবশ্য কোচ দ্রাবিড়ের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই ধরে নেওয়া যায়। 

আরও পড়ুন: ছন্দে ফিরলেই ভয়ঙ্কর হয়ে উঠবেন? কী বললেন কোহলি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Wife Antonela: আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
FIFA World Cup Final: অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget