এক্সপ্লোর

VVS Laxman: শেষ উইকেটে মরিয়া লড়াইয়ে বাজিমাত, অজিদের পথের কাঁটা 'আনফিট' লক্ষ্মণই

VVS Laxman: কিন্তু ২০১০ সালে মোহালি টেস্টে ৭৯ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছিলেন লক্ষ্মণ। শেষ উইকেটে প্রজ্ঞান ওঝার সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দিয়েছিলেন লক্ষ্মণ।

মুম্বই: অস্ট্রেলিয়ার সামনে পড়লেই তিনি অন্যরকম হয়ে যান। টেস্ট ক্রিকেটে এক সময়ে ভারতীয় দলের মিডল অর্ডারের মহীরুহ ছিলেন। পন্টিংদের (Rickey Ponting) দলের বিরুদ্ধে তাঁর একের পর এক বুক চিতিয়ে লড়াই করা ব্যাটিং আজও আলোচনার কেন্দ্রবিন্দু। দিনের শেষে ম্যাকগ্রা, ওয়ার্ন, লি-দের হতাশার অন্যতম কারণ ছিলেন লক্ষ্মণ (VVS Laxman)। ইডেনে (Eden Gardens) করা অপরাজিত ২৮১ রানের ইনিংসটি তো বিশ্ববন্দিত। কিন্তু ২০১০ সালে মোহালি (Mohali) টেস্টে ৭৯ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছিলেন লক্ষ্মণ। শেষ উইকেটে প্রজ্ঞান ওঝার সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দিয়েছিলেন লক্ষ্মণ। আজকে ওস্তাদের মার সিরিজে আমাদের প্রতিবেদন লক্ষ্মণের এই ইনিংস নিয়েই -

লক্ষ্মণের অপরাজিত ৭৩ 

২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এসেছিল ভারত সফরে। সেই সিরিজের প্রথম ম্যাচ ছিল মোহালিতে। চতুর্থ ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য ছিল ২১৬। ওপেনিংয়ে নেমে গৌতম গম্ভীর খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র ১৭ রান করে ফেরেন বীরেন্দ্র সহবাগ। মিডল অর্ডারে সচিন তেন্ডুলকর ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সুরেশ রায়না, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও ফিরে যান দ্রুত। ১২৪ রানে ৮ উইকেট হারিয়ে বসেছিল ভারতীয় দল। তখনও ৯২ রান বাকি। ইশান্ত শর্মা ও প্রজ্ঞান ওঝাকে সঙ্গে নিয়ে এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডানহাতি অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।

প্রথম ইনিংসে ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসেও লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়েই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লক্ষ্মণ। ম্যাচের শেষ দিনের খেলা ছিল। আগের দিন রান নেওয়ার সময় পায়ে চোট পেয়েছিলেন। যা কিছুটা অস্বস্তিতে ফেলেছিল তাঁকে। কিন্তু লড়াই ছাড়েননি। সুরেশ রায়নাকে রানার নিয়েই স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভিভিএস। ইশান্ত শর্মা ৯২ বলে ৩১ রানের ইনিংস খেলে লক্ষ্মণকে যোগ্য সঙ্গ দেন। শেষে ওঝাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন লক্ষ্মণ।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪২৮ রান বোর্ডে তুলে নেয়। জবাবে প্রথম ইনিংসে ৪০৫ রান করে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৯২ রানে অল আউট হয়ে যায়। জাহির খান ও ইশান্ত শর্মা ৩টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে সিরিজেও এগিয়ে যায় ভারতীয় দল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget