এক্সপ্লোর

IND vs SA Series: দক্ষিণ আফ্রিকায় এই দুই পিচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন বিরাটরা, কী বার্তা দিচ্ছেন দ্রাবিড়?

Rahul Dravid On Indian Team: গতকালই  সূর্যকুমারের  নেতৃত্বাধীন ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছে। আগামী ১০ তারিখ থেকে শুরু টি টোয়েন্টি সিরিজ।

মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) সফরে প্রত্যেক ক্রিকেটারের থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স চাইছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের হেডকোচ  মনে করেন,  প্রোটিয়া সফর ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য বেশ চ্যালেঞ্জিং ও কঠিন হতে চলেছে, তাই কোন ২-৩ জন প্লেয়ারের উপর নির্ভর করে থাকলে হবে না।  উল্লেখ্য, গতকালই  সূর্যকুমারের  নেতৃত্বাধীন ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলতে দক্ষিণ আফ্রিকা (South Africa) পাড়ি দিয়েছে।  তার আগে এক সাক্ষাৎকারে ভারতীয় দলের হেডকোচ জানান, ''দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গের উইকেট ভারতীয় ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। ওখানে রান করা একেবারেই সহজ নয়। পরিসংখ্যাণ তেমনই জানান দিচ্ছে। আমি নিজেও খেলেছি এই পিচে। ব্যাটারদের জন্য বিশ্বের অন্য়তম কঠিন পিচ। দলের প্রত্যেক ব্য়াটারের জন্য নির্দিষ্ট গেমপ্ল্যান থাকবে। আর সেই মতই অনুশীলন করা হবে।'' 

রোহিতদের হেডস্যার আরও বলেন, ''আমি কখনওই চাইব না যে সব ব্যাটার একই মানসিকতা নিয়ে ব্য়াটিং করুক। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে তাঁদের। দক্ষিণ আফ্রিকার পিচে পারফর্ম করতে হলে কিছুটা মানসিক কাঠিন্য প্রয়োজন। ব্যাট হাতে ক্রিজে নেমে বল বুঝে শট নির্বাচন করতে হবে।'' উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তা চলবে ১৪ তারিখ পর্যন্ত। এরপর ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে ২৬ ডিসেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট শুরু ৩ ডিসেম্বর। 

উল্লেখ্য, গত ৩১ বছরে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি।  শেষবার যখন ভারত দক্ষিন আফ্রিকার সফরে গিয়েছিল, সেবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল প্রোটিয়া বাহিনী।  অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে ভারত।  শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতেই এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জয় অধরা রয়ে গেছে। রোহিত শর্মার নেতৃত্বে কি সেই অধুরা মাধুরী এবার পূর্ণ হবে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এরপর এশিয়া কাপ জিতলেও, বিশ্বকাপের মঞ্চে ফাইনালে ফের স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। এই পরিস্থিতিতে আইসিসি ইভেন্টে জয়ের জন্য মরিয়া ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Argentina vs England: ৯৬ বছরে এই প্রথমবার, বিশ্বকাপের ইতিহাসে অনন্য় রেকর্ডের মালিক হলেন মেসি
৯৬ বছরে এই প্রথমবার, বিশ্বকাপের ইতিহাসে অনন্য় রেকর্ডের মালিক হলেন মেসি
IND vs ENG: আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?
আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget