এক্সপ্লোর

ব্যাট দিয়ে মেরে অ্যান্ডারসনের মাথা ভেঙে দিতে চেয়েছিলাম, পুরনো ঘটনার স্মৃতিচারণ আজমলের

আজমল যে ম্যাচের কথা উল্লেখ করেছেন, সেটি ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচ হয় এজবাস্টনে।

করাচি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের টেস্ট ম্যাচ চলাকালীন ব্যাট দিয়ে মেরে বিপক্ষের পেসার জেমস অ্যান্ডারসনের মাথা ভেঙে দিতে চেয়েছিলেন সইদ আজমল! ইউটিউবে আপলোড হওয়া একটি ভিডিওতে এমনই জানিয়েছেন পাকিস্তানের এই প্রাক্তন অফ-স্পিনার। তিনি পুরনো ঘটনার স্মৃতিচারণা করে বলেছেন, ‘ইংল্যান্ড যখন নতুন বল নেয়, অ্যান্ডারসন আমার সামনে এসে বলে, ‘তুমি কি বাউন্সার সামাল দেওয়ার জন্য তৈরি?’ আমি ওকে বলি, ‘আমি ইংরাজি জানি না।’ আমি ভেবেছিলাম, ও আমার সঙ্গে মজা করছে। কারণ, আমি টেলএন্ডার ছিলাম। আমার মনে হয়েছিল, ও হয়তো সোজা উইকেট লক্ষ্য করে বোলিং করে আমাকে আউট করার চেষ্টা করবে। কিন্তু ওরা আমার শরীর লক্ষ্য করে বাউন্সার দিতে শুরু করে। আমার শরীরে ৬-৭টি বাউন্সার লাগার পর জুলকারনাইনকে (হায়দার) বলি, ব্যাট দিয়ে মেরে অ্যান্ডারসনের মাথা ভেঙে দিতে চাই।’ সেই ঘটনা প্রসঙ্গে আজমল আরও জানিয়েছেন, ‘অ্যান্ডারসনের উপর প্রচণ্ড রাগ হলেও, আমি নিজেকে সামলে নিয়ে শট খেলতে শুরু করি। আমি স্টেপ আউট করে দু’টি বাউন্সারে শট খেলি। এরপর আমার ব্যাটে বল আসতে শুরু করে। আমি সেই ইনিংসে অর্ধশতরান করি।’ আজমল যে ম্যাচের কথা উল্লেখ করেছেন, সেটি ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচ হয় এজবাস্টনে। প্রথম ইনিংসে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ২৫১ রান। দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিং করে পাকিস্তান। তারা ২৯৬ রান করে। এক উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া গ্রেম সোয়ান ম্যাচের সেরা নির্বাচিত হন। সেই ম্যাচেই টেস্টে নিজের একমাত্র অর্ধশতরান করেন আজমল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget