এক্সপ্লোর

IPL 2023: হ্যামস্ট্রিংয়ের চোট, গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

Washington Sundar: এবারের আইপিএলে ব্যাটে-বলেও দলকে বেশি ভরসা জোগাতে পারছিলেন না সুন্দর। কিন্তু চোটের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেল সুন্দরের।

হায়দরাবাদ: আইপিএলে এই মুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। এবার তার মধ্যেই ফ্র্যাঞ্চাইজির চাপ আরও বাড়িয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই স্পিনার অলরাউন্ডার। আইপিএলের বাকি ম্যাচগুলোয় আর পাওয়া যাবে না সুন্দরকে। সানরাইজার্সের সোশ্য়াল মিডিয়া থেকে পোস্ট করা হয়েছে এই বিষয়ে। তরুণ অলরাউন্ডারের দ্রুত সুস্থতা কামনা করেছে ফ্র্যাঞ্চাইজি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SunRisers Hyderabad (@sunrisershyd)

এবারের টুর্নামেন্টে সাত ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেন সুন্দর। কিন্তু নিজের চেনা ফর্মে ছিলেন না তিনি। ব্য়াট-বল কোনও কিছুতেই সেভাবে ভরসা জোগাতে পারছিলেন না দলকে। মাত্র ৬০ রান ঝুলিতে পুরেছিলেন তিনি। গড় ছিল মাত্র ১৫। ৩টি উইকেটও নিয়েছিলেন তিনি। ৭ ম্যাচে ৪৮.৬৬ গড়। ইকনমি ৮.২৬। উল্লেখ্য, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ ৮ কোটি ২৫ লক্ষ টাকায় নিলাম থেকে নিয়েছিল সুন্দরকে। 

 তবে সুন্দরের ছিটকে যাওয়াটা সানরাইজার্সের জন্য চাপ বেড়ে গেল। এখনও পর্যন্ত মাত্র ২ টো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে সানরাইজার্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগামীকাল মাঠে নামবে এইডেন মারক্রামের দল। 

রাজস্থানের জয়

প্রথমে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দাপটে রানের পাহাড়। তারপর বোলারদের আগাগোড়া দাপট। চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৩২ রানের বড় ব্যবধানে পর্যুদস্ত করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অ্যাডাম জাম্পা (৩ / ২২) ও রবিচন্দ্রন অশ্বিন (২ / ৩৫) স্পিনজুটি সিএসকে শিবিরের ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথমে চিপকে গিয়ে অ্যাওয়ে ম্যাচে তারপর জয়পুরে ঘরের মাঠে, গ্রুপপর্বের জোড়া লড়াইতেই সিএসকে-কে টেক্কা দিল রাজস্থান রয়্যালস। পাশপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানে জিতে রান রেটের ভিত্তিতে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসনরা। 

প্লে অফের অঙ্ক

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) তাদের ডেরায় গিয়ে হারিয়ে শহরে ফিরছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা চার ম্যাচে পরাজয়ের পর জয়ের সরণিতে ফিরেছেন শাহরুখ খান-জুহি চাওলার যোদ্ধারা। এখনও কি প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে নাইটদের?

প্লে অফে জায়গা পাওয়ার জন্য ১৬ পয়েন্টকে ম্যাজিক ফিগার ধরা হয়। ১৬ পয়েন্ট পেলে মোটামুটিভাবে প্রথম চার দলের মধ্যে জায়গা করে নেওয়া যায়। আইপিএলের ইতিহাসে অবশ্য ব্যতিক্রমও রয়েছে। দুই দলের পয়েন্ট সমান হলে মহার্ঘ ভূমিকা পালন করবে নেট রান রেট।

কেকেআরের বাকি রয়েছে আর ৬টি ম্যাচ। যার মধ্যে ৪টি ম্যাচ রয়েছে ঘরের মাঠে। গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। ম্যাজিক ফিগার ১৬তে পৌঁছতে বাকি ৬ ম্যাচের মধ্যে  ৫টিতে জিততে হবে কেকেআরকে। কাজটি কঠিন। কিন্তু অসম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget