এক্সপ্লোর

Tokyo Paralympics: সোনা জিতেও সন্তুষ্ট নন, ৭০ মিটার দূরত্ব অতিক্রম করাই লক্ষ্য সুমিতের

Tokyo Paralympics: সোমবার ৬৮.৫৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন সুমিত। তবে ৭০ মিটার দূরত্ব অতিক্রম করাই লক্ষ্য এই প্যারা অ্যাথলিটের। 

টোকিও: প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছেন সুমিত। শুধু তাইই নয়, রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা জিতেছেন এই প্য়ারা অ্যাথলিট। তবে নিজের পারফরম্যান্সে এখনও সন্তুষ্ট নন সুমিত। সোমবার ৬৮.৫৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন সুমিত। তবে ৭০ মিটার দূরত্ব অতিক্রম করাই লক্ষ্য এই প্যারা অ্যাথলিটের। 

পদক জয়ের পর সুমিত বলেন, 'আমি ৭০ মিটার দূরত্ব অতিক্রম করতে চেয়েছিলাম। আশা করেছিলাম ৭৫ মিটার দূরত্ব অতিক্রম করতে পারব। এটা আমার সেরা পারফরম্যান্স নয়। তবে আমি রেকর্ড ভাঙতে পেরে ভীষণ খুশি।' সুমিত আরও বলেন, 'একটা বিষয় আমি নিশ্চিত বলতে পারি যে, পরের টুর্নামেন্টে বা চ্যাম্পিয়নশিপে আমি আরও ভাল পারফর্ম করতে পারব।'

টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতেন ভারতের এই প্যারা অ্যাথলিট।পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতলেন সুমিত আন্টিল। ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন সুমিত। এই নিয়ে প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের। সোনা জয়ের পর সুমিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন রাহুল গাঁধীও।

ফাইনালের মঞ্চে সুমিত চোখ ধাঁধানো পারফরম্যান্স মেলে ধরেছে। ফাইনালে তিনটি বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। প্রথম থ্রো-তে ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয়বার ছোড়ার সময় নিজের সদ্য তৈরি বিশ্বরেকর্ডকেই আরও একটু উন্নীত করেন তিনি। আর তৃতীয়বার ছোড়ার সময় ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি করে সোনা জেতেন সুমিত। জ্যাভলিনে প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে ভারত।

সোমবার সকালেই প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েন অবনী লেখারা। মহিলা শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড করেন অবনী। ইউক্রেনের ইরিনা শেটনিকের সঙ্গে যুগ্মভাবে এই বিশ্বরেকর্ড। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন। তারপর দুরন্ত কামব্যাক করে ফাইনালে বাজিমাত অবনীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
FIFA World Cup: আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget