এক্সপ্লোর

ক্রিকেট ছাড়ার পর ওলোঙ্গা এখন গায়ক, বিখ্যাত রিয়্যালিটি শোয়ের দ্বিতীয় রাউন্ডে জিম্বাবোয়ের প্রাক্তন পেসার

রিয়্যালিটি শোয়ের অডিশনে 'দিজ ইজ দ্য মোমেন্ট' গানটি গেয়েছিলেন ওলোঙ্গা। দর্শক থেকে শুরু করে বিচারক - প্রত্যেকেই রীতিমতো মন্ত্রমুগ্ধের মতো শোনেন সেই গান

অ্যাডিলেড: হেনরি ওলোঙ্গাকে মনে আছে? ১৯৯৮ সালে শারজায় ভারত-জিম্বাবোয়ে ম্যাচে সচিন তেন্ডুলকরকে ফিরিয়ে উৎসব করেছিলেন প্রাক্তন পেসার। পরের ম্যাচে সেই ওলোঙ্গাকে নিয়ে ছেলেখেলা করেছিলেন বিধ্বংসী মাস্টার ব্লাস্টার। সচিনের মারমুখী মেজাজের সামনে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জিম্বাবোয়ের পেসার। বাইশ গজে সচিনের প্রতিশোধ নেওয়ার যে ঘটনা ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। ক্রিকেট থেকে অবসরের পর সেই ওলোঙ্গা এখন গায়ক। নিজে শো করে বেড়ান। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিখ্যাত রিয়্যালিটি শো 'ভয়েস অস্ট্রেলিয়া'র বিচারকমণ্ডলীর মন জিতে পৌঁছে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে! রিয়্যালিটি শোয়ের অডিশনে 'দিজ ইজ দ্য মোমেন্ট' গানটি গেয়েছিলেন ওলোঙ্গা। দর্শক থেকে শুরু করে বিচারক - প্রত্যেকেই রীতিমতো মন্ত্রমুগ্ধের মতো শোনেন সেই গান। অনেকেই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। শন পোলক, ড্যারেন লেম্যানের মতো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সেই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। দুজনই গায়ক ওলোঙ্গাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। জিম্বাবোয়ের প্রশাসনের বিরোধিতা করায় এক সময় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন ওলোঙ্গা। যে কারণে তিনি দেশ ছেড়ে ১২ বছর ইংল্যান্ডে ছিলেন। এখন পরিবার নিয়ে তিনি থাকেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। তাঁর সঙ্গীতপ্রেম নিয়ে ওলোঙ্গা বলেছেন, 'সঙ্গীত আমার ভীষণ প্রিয়। স্কুলজীবন থেকেই গান গাই। আমার শিক্ষারও গুরুত্বপূর্ণ অংশ ছিল সঙ্গীত।' গায়ক ওলোঙ্গা যে নিজের সঙ্গীতপ্রেমকে আরও এগিয়ে যেতে চান, স্পষ্ট করে দিয়েছেন। ওলোঙ্গা বলেছেন, 'ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রচুর গান গাইছি। আরও গান গেয়ে যেতে চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC: ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
Royal Challengers Bengaluru: আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার
আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার
East Bengal vs Mohun Bagan: রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
RCB IPL Champion: আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও
আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget