এক্সপ্লোর

দেখুন: কোহলির দলের বিরুদ্ধে এভাবে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিলেন ধোনি-ব্র্যাভো

বেঙ্গালুরু: ভিন্টেজ ধোনির বিধ্বংসী ব্যাটিং এবং অম্বাতি রায়াডুর সঙ্গে তাঁর শতরানের যুগলবন্দীতে ভর করে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংস তাদের জয়ের ধারা অব্যাহত রাখল। গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে দিল চেন্নাই। এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ধোনির দল। মহেন্দ্র সিংহ ধোনি আরও একবার বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ফিনিসার বলা হয়। প্রথমে ব্যাট করে এবি ডিভিলিয়ার্স (৮৬) এবং কুইন্টন ডি কক (৫৩)-এর ব্যাটে ভর করে বেঙ্গালুরু ২০৬ রানের বিশাল লক্ষ্য সামনে রাখে। কিন্তু দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রানে চার উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। কিন্তু অধিনায়ক ধোনি ব্যাট করতে এসে দলের ইনিংসের হাল ধরেনষ কঠিন পরিস্থিতিতে দায়িত্বের সঙ্গে ব্যাট করে ধোনি-রায়াডু জুটি। তাঁদের জুটিতে ১০১ রান যোগ হয়। ম্যাচের শেষ ওভারে পরিস্থিতি এমন ছিল যে যেকোনও দলই ম্যাচ জিততে পারত। কিন্তু ধোনি ও ডোয়েন ব্র্যাভোর দাপটে বেঙ্গালুরু জয়ের আশা বিলীন হয়ে যায়। ওই ওভারে জিততে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৬ রানের। শেষ ওভারে কোরি আন্ডারসনের প্রথম বলটায় সেভাবে খেলতে না পারলেও বল ব্র্যাভোর ব্যাটে লেগে উইকেটের পিছন দিক দিয়ে বাউন্ডারিতে চলে যায়। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ব্র্যাভো। তৃতীয় বলে ১ রান নিয়ে স্ট্রাইক ধোনিকে দেন ব্র্যাভো। জয়ের জন্য তিন বলে পাঁচ রানের প্রয়োজন। এই অবস্থায় ধোনি চেনা মেজাজে ধোনি ওভার বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন। ধোনি ৩৪ বলের ইনিংসে সাত ছক্কা ও একটি বাউন্ডারি মারেন।

সেরা শিরোনাম

IND vs NZ Live: উইকেটহীন ভুবনেশ্বর, রেকর্ড রান তুলে ভারতকে জয়ের জন্য বিরাট টার্গেট দিল নিউজ়িল্যান্ড
উইকেটহীন ভুবনেশ্বর, রেকর্ড রান তুলে ভারতকে জয়ের জন্য বিরাট টার্গেট দিল নিউজ়িল্যান্ড
IND vs NZ: ফিলিপ্সের অনবদ্য অর্ধশতরান, উইকেট পেলেন না ভুবনেশ্বর, প্রথম টি-২০তে নিউজ়িল্যান্ডের রেকর্ড রান
IND vs NZ: ফিলিপ্সের অনবদ্য অর্ধশতরান, উইকেট পেলেন না ভুবনেশ্বর, প্রথম টি-২০তে নিউজ়িল্যান্ডের রেকর্ড রান
James Anderson: ২৬ বছরের পেশাদার কেরিয়ারে ইতি টানতে চলেছেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন?
২৬ বছরের পেশাদার কেরিয়ারে ইতি টানতে চলেছেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন?
Steve Smith: পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন
পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget