এক্সপ্লোর

WBBL: ইতিহাস জেমাইমার, বিগ ব্যাশে মোলবোর্ন স্টার্সের হয়ে সই করলেন ভারতীয় তারকা

Jemimah Rodrigues: ২২ বছর বয়সি ভারতীয় ব্যাটার জেমাইমা রডরিগেজ ১১৬-র স্ট্রাইক রেটে গত মরসুমে মহিলাদের বিগ ব্যাশ লিগে ৩৩৩ রান করেছিলেন।

মেলবোর্ন: ভারতীয় পুরুষ ক্রিকেটাররা আইপিএল বাদে অন্য কোনও বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। তবে ভারতীয় মহিলাদের এমন কোনও নিষেধাজ্ঞা নেই। হরমনপ্রীতরা প্রতি বছরই মহিলাদের বিগ ব্যাশ (WBBL), দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টে খেলেন। এ বছরও তাঁর অন্যথা হচ্ছে না। মহিলাদের বিগ ব্যাশে খেলতে দেখা যাবে বেশ কিছু ভারতীয় তারকা ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে চলা ভারতীয়দের সেই তালিকায় নাম রয়েছে জেমাইমা রডরিগেজেরও (Jemimah Rodrigues)।

তবে নতুন মরসুমে নতুন দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন জেমাইমা। মেলবোর্না স্টার্সের (Melbourne Stars) হয়ে খেলবেন জেমাইমা। গত মরসুমে মেলবোর্নেরই আরেক দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা গিয়েছিল জেমাইমাকে। সেই দলে জেমাইমার পাশাপাশি ছিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরও। ২২ বছর বয়সি ভারতীয় ব্যাটার ১১৬-র স্ট্রাইক রেটে ৩৩৩ রানও করেছিলেন আগের মরসুমে। তবে এবার মেলবোর্নেরই অপর দল, স্টার্সের হয়ে খেলবেন জেমাইমা। মঙ্গলবারই (৬ সেপ্টেম্বর) স্টার্সের তরফে তাঁকে সই করানোর কথা ঘোষণা করা হয়। তিনিই প্রথম ভারতীয় হিসাবে মেলবোর্ন স্টার্স দলে সই করলেন।

 

উচ্ছ্বসিত জেমাইমা

নতুন দলের হয়ে সই করে উচ্ছ্বসিত জেমাইমা জানান, 'স্টার্সের পরিবারের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমায় জানানো হয়েছে যে আমি স্টার্সের হয়ে সই করা প্রথম ভারতীয় ক্রিকেটার। এর জন্য আমি গর্বিত। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বরাবরই আমার প্রিয় শহর এবং আবারও ওখানে দর্শকদের সামনে খেলার তর সইছে না।' জেমাইমা ভারতীয় দলের হয়ে মহিলাদের এশিয়া কাপে অংশগ্রহণ করার পর, সেই টুর্নামেন্ট শেষ হলে তবেই বিগ ব্যাশ খেলতে মেলবোর্নের উদ্দেশে রওনা দেবেন। অক্টোবরের ১ থেকে অক্টোবরের ১৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই এশিয়া কাপ টুর্নামেন্ট। প্রসঙ্গত, বিগ ব্যাশে জেমাইমা ছাড়াও ইতিমধ্যে হরমনপ্রীত এবং পূজা বস্ত্রকরের খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। হরমনপ্রীত এবারও রেনেগেডসের হয়েই খেলবেন। পূজাকে ব্রিসবেন হিটের হয়ে খেলতে দেখা যাবে।

আরও পড়ুন: অবশেষে অশ্বিনের জন্য দরজা খুলল, শ্রীলঙ্কার বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন অফস্পিনার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget