এক্সপ্লোর

IND vs SL Asia Cup: অবশেষে অশ্বিনের জন্য দরজা খুলল, শ্রীলঙ্কার বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন অফস্পিনার

Asia Cup 2022: অবশেষে শিকে ছিঁড়ল মঙ্গলবার। এশিয়া কাপের (Asia Cup) মরণবাঁচন ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেলেন তামিলনাড়ুর অফস্পিনার।

দুবাই: বোলিং বৈচিত্র থেকে শুরু করে অভিজ্ঞতা, কিছুতেই তাঁর সমকক্ষ এই মুহূর্তে ভারতীয় দলে কেউ নেই। তবু যেন প্রথম একাদশের দরজা খুলছিল না আর অশ্বিনের (R Ashwin)।

অবশেষে শিকে ছিঁড়ল মঙ্গলবার। এশিয়া কাপের (Asia Cup) মরণবাঁচন ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেলেন তামিলনাড়ুর অফস্পিনার। টসের সময় রোহিত শর্মা জানালেন, ভারতীয় দলে একটিই পরিবর্তন করা হয়েছে। লেগস্পিনার রবি বিষ্ণোইয়ের জায়গায় খেলছেন অশ্বিন।

কেন এই পরিবর্তন? কারণ, শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে রয়েছেন তিনজন বাঁহাতি। আর অফস্পিনারের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটাররা বরাবর সমস্যায় পড়েন। যেহেতু অফস্পিনারের বল বাঁহাতি ব্যাটারদের ক্ষেত্রে পিচে পড়ে বাইরের দিকে যায়, তাই আউট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেই কারণেই অশ্বিনকে সুযোগ দিয়েছেন রোহিতরা।

পাশে কিংবদন্তি

একটা ক্যাচ ফেলে দেওয়ায় রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটূক্তির শিকার হয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের নেপথ্যে অনেকেই অর্শদীপের সুযোগ নষ্ট করাকে দায়ী করছেন।

তবে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে ভারতীয় দল। তাঁকে আগলে রাখার চেষ্টা করছেন প্রাক্তন ক্রিকেটারেরাও। সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) অর্শদীপকে সান্ত্বনা দিয়েছেন। উৎসাহও দিয়েছেন। সেই সঙ্গে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন মাস্টার ব্লাস্টার।

সচিন ট্যুইটারে লিখেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করা প্রত্যেক অ্যাথলিট মাঠে নিজের সেরাটা দেয়। দেশের জন্য সবসময় নিজেকে নিংড়ে দেয়। ওদের প্রয়োজন আমাদের দিক থেকে অগাধ সমর্থন। মনে রাখবেন, খেলার মাঠে কোনওদিন জিতবেন, কোনওদিন হারবেন। কিন্তু ক্রিকেট বা অন্য যে কোনও খেলাকে ব্যক্তিগত আক্রমণের জায়গা বানাবেন না। অর্শদীপ, আরও পরিশ্রম করে যাও'।

চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এক সহজ ক্যাচ ফেলে দেন। জীবনদান পেয়ে আসিফ আলি ১৬ রানের আগ্রাসী ইনিংস খেলে পাকিস্তানের জয় সুনিশ্চিত করেন। এর পরেই ক্যাচ ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার শিকার হন অর্শদীপ সিংহ।

আরও পড়ুন: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget