এক্সপ্লোর

IND vs AFG: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, কখন, কোথায় দেখবেন ভারত-আফগানিস্তান ম্যাচ?

World Cup Qualifiers: এর আগে নভেম্বরে দুটি ম্যাচ খেল ভারত। প্রথম ম্যাচে কুয়েতে গিয়ে তাদের ১-০-য় হারিয়ে আসে ইগর স্টিমাচের দল। কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩-এ হেরে যায়।

নয়াদিল্লি: ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর জন্য এই বাছাই পর্বে ভারত এখন প্রথমবার দ্বিতীয় রাউন্ডের গণ্ডী পেরনোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে তারা।

এর আগে নভেম্বরে দুটি ম্যাচ খেল ভারত। প্রথম ম্যাচে কুয়েতে গিয়ে তাদের ১-০-য় হারিয়ে আসে ইগর স্টিমাচের দল। কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩-এ হেরে যায়। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেই ভাল করার লক্ষ্য নিয়ে নামবে ভারতীয় দল

এ বারের বিশ্বকাপ বাছাই এশীয় পর্বে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। কাতার, কুয়েত ও আফগানিস্তানের সঙ্গে। এই গ্রুপে ভারত এখন রয়েছে তিন নম্বরে। দুটির মধ্যে একটি ম্যাচে জিতে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। কুয়েতেরও সংগ্রহ তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে ভারতের (-২) চেয়ে এগিয়ে তারা (৩)। তাই আফগানিস্তানের বিরুদ্ধে শুধু জয় না, ভাল ব্যবধানও দরকার সুনীল ছেত্রীদের।

কবে, কোথায়, কখন হবে এই দুই ম্যাচ?

প্রথমটি ভারতের অ্যাওয়ে ম্যাচ, যা হবে সৌদি আরবের আভায়, ভারতীয় সময় শুক্রবার, মধ্যরাত ১২.৩০-এ।

দ্বিতীয়টি ভারতের হোম ম্যাচ, যা হবে ২৬ মার্চ, গুয়াহাটিতে, সন্ধ্যা ৭.০০ থেকে।

কোথায় দেখা যাবে এই দুই ম্যাচের সরাসরি সম্প্রচার?

২২ মার্চ, আফগানিস্তান বনাম ভারত, লাইভস্ট্রিম- ফ্যানকোড অ্যাপ

২৬ মার্চ, ভারত বনাম আফগানিস্তান, স্পোর্টস ১৮ চ্যানেলে লাইভ টেলিকাস্ট ও লাইভস্ট্রিম জিও সিনেমায়

আফগানদের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী যেমন বলেই দিয়েছেন, "প্রথমবার যখন ওদের বিরুদ্ধে খেলেছিলাম, তার চেয়ে ওরা এখন অনেক উন্নতি করেছে। শুরুর দিকে ওদের বিরুদ্ধে স্বচ্ছন্দেই খেলতাম আমরা। কিন্তু ধীরে ধীরে ওরা অনেক উন্নতি করেছে। আর দুই দেশ যেহেতু একই অঞ্চলে, তাই আমরা এখন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বীই হয়ে গিয়েছি। আমাদের মধ্যে এখন উত্তেজনাপূর্ণ লড়াই হয়। কারণ, গত এক দশকে দুই দেশই ফুটবলে উন্নতি করেছে। ওদের খেলোয়াড়রা এখন দেশের বাইরে গিয়ে খেলায় ওরা অনেক উপকৃত হয়েছে”। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে কথাগুলি বলেন সুনীল। 

ভারত ও আফগানিস্তানের ফুটবল সম্পর্কের শুরু সেই ১৯৯৪৯-এ, কাবুলে নিজেদের মধ্যে এক ফ্রেন্ডলি সিরিজের মাধ্যমে। এর পরেই দিল্লিতে ১৯৫১-র এশিয়ান গেমসে প্রথম সরকারি ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। সাম্প্রতিককালে দুই দেশের ফুটবল-দ্বৈরথে রোমাঞ্চ ও উত্তেজনার পারদ চরমে উঠেছে বারবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget