এক্সপ্লোর

বর্ণবিদ্বেষী মন্তব্য: সরফরাজকে ক্ষমা করেছে দল, তবে বিষয়টি ধামাচাপা দেওয়া উচিত নয়, বললেন ডুপ্লেসিস

ডারবান: দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেহলুকওয়াকে বর্ণবিদ্বেষমূলক টিপ্পনি করায় সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালে ওই মন্তব্য করেছিলেন সরফরাজ, যা স্ট্যাম্প মাইকে ধরা পড়েছে। ক্রিকেট মহল তীব্র নিন্দা করেছে ওই মন্তব্যের। এরইমধ্যে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বললেন, দলের পক্ষ থেকে তাঁরা ক্ষমা করে দিয়েছেন সরফরাজকে। সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ডুপ্লেসিস বলেছেন, সফরাজ ক্ষমা চেয়েছে। তাই আমরা ওকে ক্ষমা করেছি। ডুপ্লেসিস আরও বলেছেন, দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবিদ্বেষী মন্তব্য সম্পর্কে সতর্ক থাকতে হয়। আমি নিশ্চিত ও ওভাবে কথাটা বলেনি। কিন্তু ওই মন্তব্যের জন্য দায়স্বীকার করেছে। এমন নয় যে, দল বিষয়টি হাল্কাভাবে নিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গেই ও ক্ষমা চেয়েছে। তার মানে নিজের দিক থেকে ও অনুতপ্ত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন যে, ক্ষমা করে দেওয়া মানে বিষয়টি ধামাচাপা দেওয়া উচিত নয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭ তম ওভারে ঘটনাটি ঘটে। শাহিন আফ্রিদির বলে অল্পের জন্য আউট হতে হতেও বেঁচে চান ফেহলুকওয়া। ওই সময় জুটি ভাঙা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ফেহলুকওয়া আউট না হওয়ায় সরফরাজ বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসেন। স্ট্যাম্প মাইকে তা ধরা পড়ে। ধারাভাষ্যকার প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা সহ ধারাভাষ্যকারের কাছে সরফরাজের মন্তব্য অনুবাদ করতে কুন্ঠিত বোধ করেন। পরের দিন ট্যুইটার মারফত ক্ষমা প্রার্থনা করেন সরফরাজ।

সেরা শিরোনাম

NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget