এক্সপ্লোর

IND vs WI: রোহিত-ধবন জুটির উত্তরসূরিই কি গিল-জয়সওয়াল জুটি? কী বললেন তরুণ ওপেনার?

Yashasvi Jaiswal: ১৭৯ রান তাড়া করতে নেমে ২ ভারতীয় তরুণ ওপেনারের ব্যাটের ওপর ভর করে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। 

ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ২ ম্যাচ পরপর হারলেও পরের দুটো ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে হার্দিক বাহিনী। চতুর্থ ম্যাচে জয়ের অন্যতম কারিগর শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। ২ তরুণ ওপেনার ওপেনিংয়ে রেকর্ড ১৬৫ রান যোগ করেন। ১৭৯ রান তাড়া করতে নেমে ২ ভারতীয় তরুণ ওপেনারের ব্যাটের ওপর ভর করে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। 

এই ম্যাচ জয়ের পরই অনেকে শুভমন-গিলের সঙ্গে রোহিত-ধবন জুটির তুলনা টানছেন। এই প্রসঙ্গে যশস্বী বলছেন, ''আমার আর গিলের পার্টনারশিপটার অনেকেই প্রশংসা করেছেন। অনেকে রোহিত ভাই ও শিখর ভাইয়ের ওপেনিং জুটির সঙ্গে তুলনা টানছেন। তবে আমার মনে হয় যে আমরা যা করছি তার সঙ্গে এখনই ধবন-রোহিত ভাইয়ের তুলনা টানা একদমই উচিত নয়। ওরা কিংবদন্তি। ওরা দেশের জন্য যা করেছে, তার কোনও তুলনা হয় না। আমার মনে হয় আমাদের এখনও অনেক পথ চলা বাকি ওনাদের কাছাকাছি পৌঁছানোর জন্য়ও।"

ম্যাচে অনবদ্য এক ইনিংসের পর টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে ধন্যবাদ জানাচ্ছেন তরুণ ওপেনার। তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই সহজ নয়। তবে আমি হার্দিক ভাই (পাণ্ড্য) এবং সাপোর্ট স্টাফদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ওরা যে পরামর্শ দিয়েছিল তাতে বড় প্রভাব পড়েছে।'

এবারের আইপিএলটা অনেকটা স্বপ্নের মতোই কেটেছে যশস্বীর। ধারাবাহিকভাবে রাজস্থান রয়্যালসের হয়ে পারফর্ম করেছেন তিনি। ভারতের হয়ে টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন। টি-টোয়েন্টি অভিষেকে অল্প রানেই তাঁকে সাজঘরে ফিরতে হলেও, বিশ ওভারের ফর্ম্যাটে নিজের দক্ষতা ঠিক তার পরের ম্যাচেই প্রমাণ করে দিলেন এই বাঁ-হাতি ব্যাটার। ব্যাটিংয়ের সময় নিজের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে যশস্বী জানান, তিনি সবসময়ই দ্রুত রান করার লক্ষ্য নিয়েই টি-টোয়েন্টিতে মাঠে নামেন।

 
উল্লেখ্য, সাই হোপ ও শিমরন হেটমায়ারের দুরন্ত জোড়া ইনিংসে ভর করে ১৭৮ রানের লড়াকু ইনিংস খাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দাপটে সহজেই যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ওপেনিং জুটিতে ১৬৫ রানের চোখ ধাঁধানো পার্টনারশিপ জুড়লেন যশস্বী-শুভমন। দুজনেই হাঁকালেন অর্ধশতরান। ৪৭ বলে ৩ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শুভমন গিল (Subhman Gill)। যদিও দলকে জয়ের চৌকাঠে পৌঁছে দেন যশস্বী। ৫১ বলে ১১ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget